Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬
DHFC

ডেম্পোর বিরুদ্ধে ড্র করে আই লিগ চ্যাম্পিয়ন, পরের মরশুমে আইএসএল খেলবে ডায়মন্ড হারবার

আই লিগ চ্যাম্পিয়ন হয়ে দেশের সেরা লিগের ছাড়পত্র পেলেন কিবু ভিকুনারা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৪:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৪:০০

options
link
ডেম্পোর বিরুদ্ধে ড্র করে আই লিগ চ্যাম্পিয়ন, পরের মরশুমে আইএসএল খেলবে ডায়মন্ড হারবার zoom
আই লিগ জয়ী ডায়মন্ড হারবার এফসি

মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের পর ডায়মন্ড হারবার এফসি (DHFC)। বাংলা থেকে আরও একটি দল এবার আইএসএল খেলবে। মহামেডান অবনমনে চলে গেলেও বাংলা থেকে উঠে এল ডায়মন্ড হারবার এফসি। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে দেশের সেরা লিগের ছাড়পত্র পেলেন কিবু ভিকুনারা। ইন্ডিয়ান ফুটবল লিগের শেষ ম্যাচে ডেম্পোর সঙ্গে ড্র করে চ্যাম্পিয়ন হল ডায়মন্ড হারবার।

শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন। এই অঙ্ক নিয়ে মাঠে নেমে ডেম্পোর বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল ডায়মন্ড হারবার। ফতোরদায় প্রবল বৃষ্টির মধ্যে ৫০ মিনিটে ডেম্পোর হয়ে গোল করেন মার্কাস জোসেফ। কিন্তু নাটক বাকি ছিল ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত। ৯১ মিনিটে হুগো দিয়াজ রডরিগেজ গোল শোধ করেন। ম্যাচ শেষ হয় ১-১ গোলে। এর ফলে ১৩ ম্যাচে ডায়মন্ড হারবারের পয়েন্ট হল ২৯। দ্বিতীয় স্থানে থাকা শিলং লাজংয়ের পয়েন্ট ২৫।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত ৫ বছরে নাটকীয় উত্থান হয়েছে ডায়মন্ড হারবারের। আই লিগ ৩, আই লিগ ২ জিতে উঠে এসেছে আই লিগে। মাঝে ডুরান্ডের ফাইনালে খেলেছে। এবার আই লিগ জিতে আইএসএলে খেলবেন জবি জাস্টিন, ধীরাজ সিংরা। চ্যাম্পিয়ন হয়ে কোচ কিবু বলেন, “দারুণ লাগছে। গোটা মরশুম জুড়ে দারুণ খেলেছি। আমরা সেরা দল প্রমাণ করেছি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.