Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Christian Eriksen

ফিরল পাঁচ বছর আগের আতঙ্ক! মাঠেই ফের জ্ঞান হারালেন ডেনমার্কের এরিকসেন

বিশ্বকাপ শুরুর মাত্র চার দিন আগে ইউক্রেনের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে খেলছিল ডেনমার্ক। সেখানেই হঠাৎ বুকে হাত দিয়ে মাঠে লুটিয়ে পড়েন এরিকসেন। এখন কেমন আছেন ড্যানিশ মিডফিল্ডার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ১০:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ১০:১৫

options
link
ফিরল পাঁচ বছর আগের আতঙ্ক! মাঠেই ফের জ্ঞান হারালেন ডেনমার্কের এরিকসেন zoom
ক্রিশ্চিয়ান এরিকসেন। ফাইল ছবি।

২০২১ সালের ১২ জুন ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিল ডেনমার্ক। ম্যাচ চলাকালীন হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন দলের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। মাঠেই লুটিয়ে পড়েন তিনি। দ্রুত চিকিৎসা পেয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন ডেনমার্কের এই ফুটবলার। পাঁচ বছর পর আবারও একই ধরনের আতঙ্কের মুহূর্তের সাক্ষী হল ফুটবল বিশ্ব।

বিশ্বকাপ শুরুর মাত্র চার দিন আগে ইউক্রেনের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে খেলছিল ডেনমার্ক। ম্যাচের ৬৫ মিনিটে হঠাৎ বুকে হাত দিয়ে মাঠে লুটিয়ে পড়েন এরিকসেন। মুহূর্তের মধ্যেই স্টেডিয়ামে উদ্বেগ ছড়িয়ে পড়ে। দ্রুত মাঠে ঢুকে তাঁর চিকিৎসা শুরু করেন মেডিক্যাল টিম। পরিস্থিতির বুঝে ম্যাচটি সঙ্গে সঙ্গে বাতিল করা হয়। তখন ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ডেনমার্ক। পরে ডেনমার্ক ফুটবল ফেডারেশন জানায়, এরিকসেনের জ্ঞান ফিরে এসেছে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

Advertisement

পাঁচ বছর আগের সেই ঘটনার পর এরিকসেনের বুকে পেসমেকার বসানো হয়। এরপর তিনি ইটালির ক্লাব ইন্টার মিলান ছেড়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের ক্লাব ব্রেন্টফোর্ডে যোগ দিয়ে আবার পেশাদার ফুটবলে ফেরেন। কিন্তু আচমকাই খেলার মাঠে ফের সংজ্ঞা হারালেন তিনি। জাতীয় দলের চিকিৎসক মর্টেন বোসেন বলেন, “ক্রিশ্চিয়ান এখন ভালো আছে। সে নিজেই হেঁটে মাঠ থেকে বেরিয়েছে। আমার মনে হয়েছে, ওর শরীরে বসানো পেসমেকার ঠিকভাবেই কাজ করেছে। কিছু সময়ের জন্য সে জ্ঞান হারিয়েছিল। তবে খুব দ্রুতই জ্ঞান ফিরে পায়।”

ডেনমার্কের কোচ ব্রায়ান রিমারওয়ের কথায়, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ক্রিশ্চিয়ান ভালো আছে। ও সতীর্থদের জন্য শুভেচ্ছা পাঠিয়েছে। এখন আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে।” উল্লেখ্য, এবারের বিশ্বকাপের মূল পর্বে খেলছে না ডেনমার্ক বা ইউক্রেন। বাছাইপর্বের বাধা টপকাতে ব্যর্থ হওয়ায় দুই দলই ফুটবলের মহাযজ্ঞে জায়গা করে নিতে পারেনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.