ন’বছর একত্রবাসের পর গত মাসে দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রড্রিগেজের সঙ্গে পর্তুগালের শহর কাসকাইসে মঙ্গলবার গাঁটছড়া বেঁধেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকাকে মধুচন্দ্রিমার গন্তব্য হিসাবে কেরলকে বেছে নেওয়ার জন্য তারকা যুগলকে আমন্ত্রণ জানিয়েছিল ‘গডস ওন কান্ট্রি’। সিআর৭-এর ‘হানিমুন ডেস্টিনেশন’ কেরল হবে কিনা, এখনও জানা যায়নি। তবে তাঁর দিদি এলমা আভেইরো দক্ষিণী রাজ্যে সফর করেছেন। তাহলে কি সত্যি সত্যিই হানিমুনে কেরলে আসছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী?
কোঝিকোড়ে একটি গয়নার শোরুমে ‘স্পার্কল ডায়মন্ড ফেস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন এলমা। কেরল সফরে এসে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের সঙ্গে দেখা করেন। সাক্ষাতের কথা নিজের ইনস্টাগ্রামেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘রোনাল্ডোর জন্য কেরলের মানুষের ভালোবাসা অসীম। এই বার্তা আমি এলমার মাধ্যমে তাঁর কাছে পৌঁছে দিতে চেয়েছি।’
আরও পড়ুন:
জানা গিয়েছে এলমাকে তিনি বলেন, কেরলে রোনাল্ডোর বিপুল সংখ্যক সমর্থক রয়েছেন। কেবল তাই নয়, নিজেকেও রোনাল্ডোর বড় ভক্ত বলে জানান সতীশন। মালয়ালি ফুটবলপ্রেমীদের কাছে রোনাল্ডোর জনপ্রিয়তার কথাও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই কথার জবাবে এলমা আশ্বাস দেন, কেরলের মানুষের ভালোবাসার কথা তিনি ভাই রোনাল্ডোর কাছে পৌঁছে দেবেন। সাক্ষাৎকারের শেষেও ছিল উষ্ণতার ছোঁয়া। সৌজন্য বিনিময়ের পর এলমার আবদার, মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি ছবি তুলতে চান। হাসিমুখে সেই আবদার মেনে নেন সতীশন। ক্যামেরার সামনে একসঙ্গে দাঁড়ান দু’জন।
View this post on Instagram
গত মাসে সোশাল মিডিয়ায় কেরল ট্যুরিজমের তরফে লেখা হয়েছিল, ‘প্রিয় ক্রিশ্চিয়ানো ও জর্জিনা, মধুচন্দ্রিমার জন্য কেরলকে বেছে নিলে কেমন হয়?’ নেটিজেনরা বলছেন, কেরলের এই প্রস্তাবে ‘হ্যাঁ’ বললে ঠকবেন না তিনি। কারণ কেরলেই রয়েছে মুন্নার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ মিটার উঁচুতে এই শৈলশহরে ‘মেঘ গাভীর মতো চড়ে’। ইদুক্কি জেলায় অবস্থিত ‘মুন্নার’ নামের অর্থ তিন নদী। পশ্চিমঘাট পর্বতমালার মুথিরাপুঝা, নালাথান্নি এবং কুন্দালার মিলনস্থলে এই শহর।
এখানকার কুয়াশাচ্ছন্ন পাহাড়, চা-বাগান, আলেপ্পির শান্ত ব্যাকওয়াটার, হাউসবোট, সব কিছুই হাতের মুঠোয় পাবেন হাজার গোলের লক্ষ্যে ছুটে চলা রোনাল্ডো। কেরল ঘুরে গিয়ে দাদাকে হানিমুনি কেরল আসার কথা এলমা বলবেন কিনা, তা অবশ্য জানা যায়নি। এমনিতেও কেরলে রোনাল্ডোর হানিমুন ডেস্টিনেশন নিয়ে জল্পনা তুঙ্গে। এই আলোচনা অস্বাভাবিকও নয়। কারণটা অবশ্যই কেরল ট্যুরিজম। সঙ্গে তাঁর দিদি কেরলে আসায় সেই জল্পনা বেড়ে গিয়েছে কয়েক গুণ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সন্তান স্কুল থেকে বেরল? রেজাল্ট কেমন! অ্যাপেই তথ্য পাবেন অভিভাবকরা, অভিনব উদ্যোগ শান্তিপুরে
-
শিশুর গোপনাঙ্গে চুমু খাওয়ার মানে…, বৃদ্ধের ২০ বছরের জেলের সাজা বহাল রেখে কী জানাল হাই কোর্ট?
-
সুশান্তের ম্যানেজারের মৃত্যুতে সিবিআই তদন্ত! ‘৬ বছরের অপেক্ষা’, আদালতে কান্নায় ভেঙে পড়লেন বাবা
-
মাচা শো-তে ‘বেসুরো’ গান গেয়ে হাসির খোরাক, সমালোচকদের কী জবাব ঋতুপর্ণার?
-
টানা বৃষ্টিতে ত্রিপল বিলি করছিলেন বিধায়ক, না পেয়ে বাড়ির সামনে মলত্যাগ ক্ষুব্ধ ব্যক্তির!