Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Cristiano Ronaldo

রিয়াধে ইরানি ড্রোন হামলার পরই সৌদি-ত্যাগ রোনাল্ডোর, ৬০০ কোটির বিমানে কোথায় পাড়ি দিলেন?

মধ্যপ্রাচ্যের একাধিক দেশের মতো সৌদি আরবও পুড়ছে যুদ্ধের আগুনে। মঙ্গলবার ভোরবেলা সৌদি আরবের মার্কিন দূতাবাসে ইরানের ছোড়া দুটি ড্রোন আছড়ে পড়েছে। তারপরই বড় পদক্ষেপ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২৬, ১৬:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২৬, ১৬:৪৫

options
link
রিয়াধে ইরানি ড্রোন হামলার পরই সৌদি-ত্যাগ রোনাল্ডোর, ৬০০ কোটির বিমানে কোথায় পাড়ি দিলেন? zoom
আল নাসেরের জার্সিতে রোনাল্ডো। ফাইল ছবি।
Advertisement

মধ্যপ্রাচ্যের একাধিক দেশের মতো সৌদি আরবও পুড়ছে যুদ্ধের আগুনে। সৌদি আরবের মার্কিন দূতাবাসে ইরানের ছোড়া দুটি ড্রোন আছড়ে পড়েছে। তারপরই বড় পদক্ষেপ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তড়িঘড়ি সৌদি আরব ছেড়ে মাদ্রিদের উদ্দেশে রওনা দিলেন। ৬১ মিলিয়ন ইউরোর ব্যক্তিগত বিমানে সঙ্গী জর্জিনা রডরিগেজ ও ৫ সন্তানকে নিয়ে রিয়াধ ছাড়লেন পর্তুগিজ কিংবদন্তি।

এই মুহূর্তে সৌদি প্রিমিয়ার লিগের ক্লাব আল নাসেরে খেলেন রোনাল্ডো। মঙ্গলবার রিয়াধের মার্কিন দূতাবাসে আছড়ে পড়েছে ইরানি ড্রোন। দাউদাউ করে জ্বলতে থাকা দূতাবাস ভবনের ছবি ভাইরাল হয়েছে। সৌদি প্রশাসন সূত্রে খবর, মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্থ হলেও হতাহতের খবর নেই। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের নানা দেশ থেকে দ্রুত বেরিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের।

Advertisement

রিয়াধে ড্রোন হামলার পরই সৌদি ছাড়লেন রোনাল্ডো। বিমান ট্র্যাক করে দেখা যায়, ৪১ বছর বয়সি ফুটবলারের ব্যক্তিগত বিমান বোম্বাডিয়ার গ্লোবাল এক্সপ্রেস মাদ্রিদের দিকে উড়ান দেয়। রিয়াধ থেকে স্পেনের রাজধানীতে উড়ে যেতে ৭ ঘণ্টা লাগে। জানা গিয়েছে মিশরের উপর দিয়ে ইতিমধ্যে নিরাপদে স্পেনে পৌঁছে গিয়েছেন রোনাল্ডো। উল্লেখ্য, ২০২৪ সালে গালফস্ট্রিম জি২০০ বিমানটি বেচে ৬১ মিলিয়ন ইউরোর নতুন বিমানটি কেনেন। কালো রঙের বিমানটিতে ১৫ জনের জায়গা রয়েছে। টেবিল-সোফা-সহ একটি বড় বসার জায়গা ছাড়াও আলাদা স্যুট ও স্নানের জায়গা আছে।

শনিবার সকাল থেকে যুদ্ধ চলছে আমেরিকা-ইজরায়েল এবং ইরানের মধ্যে। সেদিন সন্ধেয় মাঠে নেমেছিলেন রোনাল্ডো। ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি মিস করেন। তবে তারপরেও ৫-১ গোলে জিতেছে আল নাসের। সেই ম্যাচে চোট পান রোনাল্ডো। এই নিয়ে সৌদির ক্লাব এখনও কিছু জানায়নি। তবে যেহেতু ফুটবল বিশ্বকাপ সামনে, তাই রোনাল্ডোর ফিটনেস নিয়ে সংশয় থেকে যাচ্ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.