বিয়ে করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ? তাও আবার এই সপ্তাহান্তেই? দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে সিআর৭-এর বিয়ের ফাঁস হওয়া নিমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পর থেকেই জোরদার হয়েছে এই জল্পনা। সেখানেই জানা গিয়েছে, তারকা দম্পতির শুভ পরিণয় বেশি দূরে নয়।
পর্তুগালের স্থানীয় সংবাদমাধ্যমের দাবি তেমনই। সেদেশের একট টিভি চ্যানেলের মতে, ১ আগস্ট বিবাহ অভিযান সেরে ফেলতে পারেন রোনাল্ডো। পাত্রী জর্জিনা রডরিগেজ। পর্তুগালের এক সৈকতে অবস্থিত প্রাচীন দুর্গে বসবে বিবাহবাসর। অতিথি তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, প্যাট্রিক এভ্রা, রিও ফার্দিনান্দ, রডরিগোর মতো ফুটবলাররা। সঙ্গে সঙ্গীতশিল্পী রিহানা, সাংবাদিক পিয়ার্স মর্গানের মতো ব্যক্তিত্বও। নিমন্ত্রণপত্রে লেখা ছিল, ‘পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজ তাঁদের বিয়ের অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করছেন।’
আরও পড়ুন:
View this post on Instagram
তবে এই নিমন্ত্রণপত্রটি সত্যিই আসল কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। কারণ, কার্ডটির বিভিন্ন সংস্করণে সময়ের অমিল দেখা গিয়েছে। কোথাও অনুষ্ঠানের সময় বিকেল ৫টা লেখা রয়েছে, আবার কোথাও দুপুর ২টো উল্লেখ করা হয়েছে। তবে বিশ্বের ধনীতম ফুটবলার হলেও রোনাল্ডোর বিবাহ আসর বাহুল্যবর্জিত হচ্ছে বলেই দাবি ওই সংবাদমাধ্যমের। তবে ইউরোপের প্রথমসারির কিছু সংবাদমাধ্যম এই দাবিকে জল্পনা বলে উড়িয়ে দিয়েছে। এর আগে রোনাল্ডো এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপের পর বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁর।
২০১৬ সাল থেকে একসঙ্গে আছেন রোনাল্ডো-জর্জিনা। পর্তুগিজ মহাতারকা তখন খেলতেন রিয়াল মাদ্রিদে। স্পেনের রাজধানীতে একটি গুচি স্টোরে কাজ করতেন স্প্যানিশ মডেল জর্জিনা। সেখানেই দু’জনের পরিচয়, তারপর প্রেম। আপাতত স্পেনের মায়োর্কায় সপরিবারে ছুটি কাটাচ্ছেন রোনাল্ডোরা।
🚨 Rumours of Cristiano Ronaldo and Georgina Rodríguez’s wedding and the guest list Among the reported invitees are:
Rio Ferdinand
Vin Diesel
Piers Morgan
Al-Nassr teammates
Rodrygo
Rihanna
Vinícius Júnior
Kylian Mbappé
Jennifer Lopez
Khabib Nurmagomedov… pic.twitter.com/WyLkPD7Xc5— TCR. (@TeamCRonaldo) July 28, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উত্তর-পূর্ব ভারতে রূপকথার সফর, আইআরসিটিসির বিশেষ ট্যুর প্যাকেজ ‘গ্রিন এস্কেপ’, জানুন খুঁটিনাটি
-
পরিবর্তনের বাংলায় পুজোর থিমে রাষ্ট্রবাদ থেকে মহাকাব্য, জোর ধর্মীয় আচার-রীতিতে
-
সৎ বাবাদেরও রয়েছে পূর্ণ পিতৃত্বের অধিকার, ঐতিহাসিক রায় কলকাতা হাই কোর্টের
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী