সব জল্পনার অবসান। অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রড্রিগেজের সঙ্গে পর্তুগালের শহর কাসকাইসে মঙ্গলবার গাঁটছড়া বাঁধলেন সিআর সেভেন। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর রোনাল্ডো সোশাল মিডিয়ায় নিজের এবং জর্জিনার আংটি পরিহিত হাতের ছবি পোস্ট করেন।
বেশ কিছুদিন ধরেই বিশ্বফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের বিবাহ নিয়ে জল্পনা চলছিল। ঠিক একবছর আগে অর্থাৎ ২০২৫ সালের ১১ আগস্ট ইনস্টাগ্রামে জর্জিনা তাঁদের বাগদানের খবর প্রকাশ করেন। রোনাল্ডো এবং জর্জিনা দীর্ঘদিন ধরেই একত্রে বসবাস করছিলেন। সম্প্রতি সোশাল মিডিয়ায় জল্পনা তৈরি হয়েছিল যে, তাঁরা খুব শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এই খবর প্রকাশ হতেই ফুটবল মহলে রীতিমতো শোরগোল পড়ে যায়।
আরও পড়ুন:
রোনাল্ডো অবশ্য বারবারই বলেছেন, তাঁরা দু’জনে যখন মনে করবেন, এটাই সঠিক সময়, তখনই তাঁরা বিয়ে করবেন। অবশেষে সেই দিনটি এসেছে। দীর্ঘদিনের ভালোবাসার মানুষকে বিয়ে করে ফেললেন রোনাল্ডো। রোনাল্ডো এবং জর্জিনার পাঁচটি সন্তান রয়েছে। ৯ বছরের যমজ সন্তান ইভা মারিয়া ও মাতেও। ৮ বছরের মেয়ে আলানা। ৪ বছরের কন্যা বেলা। এবং ১৬ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র। ২০২২ সালে বেলার সঙ্গে পুত্র সন্তান অ্যাঞ্জেল জন্মগ্রহণ করেছিল। কিন্তু অ্যাঞ্জেল প্রয়াত হয়। রোনাল্ডোর সঙ্গে জর্জিনার প্রথম সাক্ষাৎ হয়েছিল প্রায় ৯ বছর আগে। সম্পর্কের শুরু সেখান থেকে। তারপর থেকে দু’জনকে একসঙ্গে দেখা যায়। এরই মধ্যে সোশাল মিডিয়ায় জর্জিনার সঙ্গে সম্পর্কের স্বীকৃতি দেন সিআর সেভেন।
View this post on Instagram
রোনাল্ডো নিজের মুখেই এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে, এই সম্পর্ক টিকে যাবে, ভাবেননি। সম্পর্কটি এতটা শক্তিশালী হবে, জর্জিনার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়বেন, তিনি আশা করেননি। জর্জিনাকে রোনাল্ডোর বিয়ের প্রস্তাব দেওয়াটাও ছিল অভিনব। যা দেখে জর্জিনাও অবাক হয়ে গিয়েছিলেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পালা সাঙ্গ হল। বন্ধনে আবদ্ধ হলেন ফুটবল জগতের মহাতারকা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জন্মদিনের কেকে মরা টিকটিকি! খাওয়ার পরেই পেটে-বুকে ব্যথা, হাসপাতালে সাত শিশু-সহ ১১ জন
-
অস্ট্রেলিয়ার মাটিতে দাদাগিরি! ঐতিহাসিক টেস্ট জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী
-
ফ্রিজ ম্যাগনেটেই লুকিয়ে সৌভাগ্যের চাবি! জেনে নিন বাস্তুমতে কী কী শুভ
-
করোনেশন সেতু থেকে তিস্তায় ঝাঁপ দেওয়ার চেষ্টা মহিলার! কী করলেন স্থানীয়রা?
-
কাটছে জট! জার্মানির সঙ্গে বৃহত্তম সাবমেরিন চুক্তির পথে দিল্লি, ভারত মহাসাগরে ভাঙবে ‘ড্রাগনে’র জাল?