Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Ronaldinho

‘ব্রাজিল জঘন্য দল’, কোপার আগে আচমকাই বিস্ফোরক রোনাল্ডিনহো, পালটা জবাব রাফিনহার

কোপায় ব্রাজিলের দল নির্বাচন নিয়ে বেজায় চটেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৪, ১২:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৪, ১২:০১

options
link
‘ব্রাজিল জঘন্য দল’, কোপার আগে আচমকাই বিস্ফোরক রোনাল্ডিনহো, পালটা জবাব রাফিনহার zoom

স্টাফ রিপোর্টার : আর একটা সপ্তাহ পর থেকেই শুরু হচ্ছে কোপা আমেরিকা (Copa America 2024)। ব্রাজিল অবশ্য অভিযান শুরু করবে ২৫ জুন, কোস্টা রিকার বিরুদ্ধে।
তবে তার আগে ‘গৃহযুদ্ধে’র আবহ ব্রাজিলে (Brazil Football Team)। যে বিতর্কের এক প্রান্তে আছেন কিংবদন্তি সাম্বা তারকা রোনাল্ডিনহো (Ronaldinho)। অন্যপ্রান্তে, রাফিনহা। কোপায় ব্রাজিলের দল নির্বাচন নিয়ে বেজায় চটেছেন রোনাল্ডিনহো। ইনস্টাগ্রাম পোস্টে লিখে দিয়েছেন, তিনি এবার কোপায় ব্রাজিলের কোনও ম্যাচ দেখবেন না। যা জানতে পেরে রাফিনহা (Raphinha) পাল্টা বলে বসেছেন, রোনাল্ডিনহো কোপার ম্যাচ দেখার জন্য টিকিট চেয়েছেন ভিনিসিয়াস জুনিয়রের কাছে! সবমিলিয়ে দাবি আর পাল্টা দাবিতে ‘নারদ-নারদ’ লেগেছে সেলেকাও ক্যানারিনহোর সংসারে।

[আরও পড়ুন: স্কটল্যান্ডের বিরুদ্ধে নাটকীয় জয় অস্ট্রেলিয়ার, সুপার এইটে চলে গেল ইংল্যান্ড]

কোপার জন্য ডোরিভাল জুনিয়রের বেছে নেওয়া স্কোয়াডে একেবারেই পছন্দ হয়নি রোনাল্ডিনহোর। সেই স্কোয়াড নিয়ে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘এবার কোপায় ব্রাজিলের কোনও ম্যাচ দেখব না। জয় উদযাপনও করব না। অনেক হয়েছে। আমরা সাম্প্রতিক সময়ের সবচেয়ে জঘন্য দলটা নিয়ে কোপায় নামতে চলেছি।’ এর আগে জাতীয় দল নিয়ে এমন সমালোচনা শোনা যায়নি রোনাল্ডিনহোর মুখে। কিন্তু এবার সরব হয়েছেন তিনি। চোটের জন্য এমনিতেই কোপায় নেমার নেই। পাশাপাশি কাসেমিরো, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসাসের মতো সিনিয়রদের ডাকেননি কোচ ডোরিভাল। আর তাতেই চটেছেন রোনাল্ডিনহো। ‘এই দলটায় কোনও নেতা নেই। যতসব মধ্যমানের ফুটবলারে ভর্তি। এমন খারাপ অবস্থা আমাদের আগে কখনও হয়নি। জার্সির প্রতি ভালোবাসা না থাকলে এমনই হয়,’ বার্তা তাঁর। সম্প্রতি কোপার প্রস্তুতি ম্যাচে ইউএসএ-র সঙ্গে ড্র করেছে ব্রাজিল।

Advertisement

[আরও পড়ুন: ইউরোর ইতিহাসে দ্রুততম গোল হজম করেও জয় ইটালির]

রোনাল্ডিনহোর এই পোস্ট নিয়েই প্রশ্ন করা হয়েছিল রাফিনহাকে। যা শুনে এই ব্রাজিলিয়ান উইঙ্গার জবাব দেন, “রোনাল্ডিনহো এমন কিছু বলেছেন নাকি? আমার জানা নেই। তবে এটুকু বলতে পারি, কয়েকদিন আগেই শুনলাম যে তিনি ভিনিসিয়াসের কাছে কোপার ম্যাচের টিকিট চেয়েছেন। ওঁর এমন কথায় আমি অবাক হয়েছি। এই বক্তব্যের সঙ্গে আমি একেবারেই একমত নই।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.