সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina Football Team)। এবারও কানাডা আর চিলিকে হারিয়ে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালের টিকিট ছিনিয়ে নিয়েছে নীল-সাদা জার্সিধারীরা। কিন্তু তার মধ্যেই বিপদের কালো মেঘ মেসির (Lionel Messi) চোট নিয়ে। রিপোর্ট অনুযায়ী, কোপার (Copa America 2024) কোয়ার্টার ফাইনালে তাঁর খেলার সম্ভাবনা ক্রমশ কমছে।
প্রথম ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। পরের ম্যাচে চিলির বিরুদ্ধে কষ্টার্জিত জয়। কিন্তু এখনও গোলের দেখা পাননি সদ্য ৩৭ বছরে পা দেওয়া তারকা। চিলির বিরুদ্ধে খেলার সময়ই চোটের সমস্যা দেখা দেয়। তা সত্ত্বেও ৯০ মিনিট মাঠে ছিলেন। কিন্তু তাতে থাইয়ের পেশির চোট আরও বেড়েছে। ফলে তাঁকে নিয়ে এখন দুশ্চিন্তায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই গ্রুপের নিয়মরক্ষার ম্যাচে পেরুর বিরুদ্ধে যে মেসি খেলবেন না, তা একপ্রকার নিশ্চিত।
[আরও পড়ুন: বিমান অবতরণে বিপত্তি! বিশ্বকাপ ফাইনালের আগে ৬ ঘণ্টা বিমানবন্দরে আটকে প্রোটিয়ারা]
কিন্তু কোয়ার্টার ফাইনালে কি নামতে পারবেন তিনি? সেটাও এখন উদ্বেগের বিষয় সমর্থকদের কাছে। আর্জেন্টিনার এক সাংবাদিকের মত অনুযায়ী, নকআউটে মেসির না খেলার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে কি এত বড় ঝুঁকি নেবেন স্কালোনি? যেখানে মেসিকে সেমিফাইনালের জন্য বাঁচিয়ে রাখা হবে। নাকি কোয়ার্টার ফাইনালেই তাঁকে নামিয়ে দেওয়া হতে পারে।
[আরও পড়ুন: কোপা যুদ্ধে সামনে প্যারাগুয়ে, ব্যর্থতা ভুলে সাম্বার ছন্দে ফিরতে চাইছে ব্রাজিল]
সেই সঙ্গে এও জানা যাচ্ছে, মাঠে নামতে মরিয়া আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। চোটের জন্য মানসিকভাবেও তিনি বিধ্বস্ত। আপাতত আর্জেন্টিনার ক্যাম্প ছেড়ে এখন তিনি নিজের বাড়িতে আছেন। শনিবার দুপুরে ফের দলের সঙ্গে যোগ দেবেন। তবে এখনও আশা ছাড়তে নারাজ আর্জেন্টিনা ম্যানেজমেন্ট। তাদের আশা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বিশ্বজয়ী অধিনায়ক। একশো শতাংশ ফিট না হলেও মাঠে নামতে পারেন তিনি। কোপা জিততে এতটাই মরিয়া মেসি।
সর্বশেষ খবর
-
সাংসদ পদ টিকবে তৃণমূলত্যাগী এনসিপিআই সদস্যদের? অভিষেকের মামলায় কী জানাল সুপ্রিম কোর্ট?
-
উত্তরপ্রদেশে বিজেপির তুরুপের তাস সাইনা? ভোটযুদ্ধে নামার ইঙ্গিত অলিম্পিক পদকজয়ীর
-
‘ককরোচ’ অভিজিতকে ইংরাজি নিয়ে খোঁচা ‘টুয়েলভথ পাস’ কঙ্গনার, ভাইরাল ভিডিও
-
এবার বল হাতেও ভেলকি বৈভবের! ব্যাটিং ব্যর্থতা ভুলে দলীপ অভিষেকে জোড়া উইকেট, ভিডিও ভাইরাল
-
ফুটপাথে দুধ গরম বিতর্কে বাচ্চা কোলে মুখ্যমন্ত্রীর কাছে মহিলা, ‘বাসস্থানের ব্যবস্থা করব’, বললেন শুভেন্দু