Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
ISL

আইএসএল চালাবে ক্লাবগুলিই! ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকে বিরাট সিদ্ধান্ত, কবে শুরু টুর্নামেন্ট?

সোমবার ক্লাবের প্রতিনিধি এবং ফেডারেশনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডাঃ মনসুখ মাণ্ডব্য। সেখানে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুলাল দে
দুলাল দে

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ২০:৫২

link
দুলাল দে
দুলাল দে

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ২০:৫২

options
link
আইএসএল চালাবে ক্লাবগুলিই! ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকে বিরাট সিদ্ধান্ত, কবে শুরু টুর্নামেন্ট? zoom
আইএসএল ট্রফি। ফাইল ছবি
Advertisement

আইএসএলে (ISL) বিরাট জয় পেল ক্লাবগুলি। সোমবার ক্লাবের প্রতিনিধি এবং ফেডারেশনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডাঃ মনসুখ মাণ্ডব্য। সেখানে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর আইএসএল নিয়ে জটিলতা কেটে আশার আলো দেখা গিয়েছে। আপাতত ফেডারেশনের সঙ্গে আইএসএল পরিচালনার ভার ভাগ করে দেওয়া হয়েছে ক্লাবগুলির হাতেও। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হতে পারে আইএসএল। 

কল্যাণ চৌবের নেতৃত্বাধীন ফেডারেশন চেয়েছিল, আগামী ২০ বছরের জন্য কমার্শিয়াল পার্টনার হিসাবে জিনিয়াস স্পোর্টসের হাতে দায়িত্ব তুলে দেবে। কিন্তু এই সিদ্ধান্তে ক্লাবগুলির আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল। কারণ চুক্তি হলে আইএসএলের লভ্যাংশ থেকে ক্লাবগুলি কবে টাকা পাবে সেই বিষয়টি একেবারে অস্পষ্ট। এছাড়াও, ছ’মাস পরে ফেডারেশনের নির্বাচন রয়েছে। সেখানে নতুন কমিটি তৈরি হতে পারে। সেই কমিটি গঠনের আগেই যদি জিনিয়াস স্পোর্টসের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়ে যায় তাহলে নতুন কমিটিও নতুন ইনভেস্টর আনতে পারবে না। এই সমস্যা মাথায় রেখে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের দ্বারস্থ হয় ক্লাবগুলি।

Advertisement

ক্রীড়ামন্ত্রক সমস্যা সমাধান করতে না পারায় ক্লাবগুলি ফেডারেশনের প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেলের শরণাপন্ন হয়। তাঁকে অনুরোধ করা হয়, ক্লাবদের প্রতিনিধি হিসেবে সরকারের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করতে। কারণ, ফেডারেশন কর্তাদের বলেও কোনও লাভ হবে না। সেইমতোই সোমবার ক্লাবগুলির সঙ্গে বৈঠক ডাকেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। ক্লাবগুলিকে সরাসরি চিঠি পাঠানো হয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে। একেবারে শেষ মুহূর্তে বৈঠকে আমন্ত্রণ জানানো হয় ফেডারেশন কর্তাদেরও।

জানা গিয়েছে, আইএসএল পরিচালনা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবারের বৈঠকে। টুর্নামেন্ট পরিচালনার জন্য ক্লাবের প্রতিনিধি এবং ফেডারেশনের প্রতিনিধিদের নিয়ে তৈরি হবে একটি কমিটি। আইএসএল পরিচালনা নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে এই কমিটিই। আগামী ১৫ জুনের মধ্যে এই কমিটি তৈরি হয়ে যাবে। আপাতত জানা গিয়েছে, ক্লাবপিছু ১.১ কোটি টাকা ব্যয় করবে। সম্প্রচার সংস্থার ভার নিয়েছে প্রফুল স্বয়ং। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, যে দেশে লিওনেল মেসিকে নিয়ে এত উন্মাদনা সেখানে ফুটবল সম্প্রচারে লোকসান হওয়াটা বেশ আশ্চর্যের। আইএসএল নিয়ে সমস্তরকম সহায়তার আশ্বাস দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.