Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
CFL 2026

পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক, জয় দিয়ে কলকাতা লিগ শুরু মহামেডানেরও

হুমায়ুন কবীর সভাপতি পদে বসার পর ক্লাবের হাল ফিরছে। অন্তত কলকাতা লিগের ম্যাচের ফল সেদিকেই ইঙ্গিত করছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ২০:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ২০:৪৬

options
link
পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক, জয় দিয়ে কলকাতা লিগ শুরু মহামেডানেরও zoom
মহামেডান স্পোর্টিং দল। ছবি: সোশাল মিডিয়া।
Advertisement

মহামেডান: ৩ (জুয়েল, ফারদিন, ইসরাফিল)
রেনবো: ১ (জোজো)

ইস্টবেঙ্গল, মোহনবাগানের পর মহামেডান। কলকাতা ফুটবল লিগের (CFL 2026) প্রথম ম্যাচে সহজ জয় পেল কলকাতার তৃতীয় প্রধানও। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-১ গোলের ব্যবধানে রেনবোর বিরুদ্ধে জিতল সাদা-কালো ব্রিগেড।

Advertisement

এ বছর ময়দানে ফিরেছে কলকাতা লিগ। ইস্টবেঙ্গল-মোহনবাগানের পর মহামেডানও (Mohammedan SC) মঙ্গলবার ঘরের মাঠেই নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। এদিনও মাঠে এসেছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। প্রতিপক্ষ রেনবো ম্যাচের শুরুর দিকে বেশ চাপেই ফেলে দেয় মহামেডানকে। এমনকী প্রথমে গোল করে এগিয়েও যায় তাঁরা। প্রথমার্ধের শেষ পর্যন্ত রেনবো এগিয়েই ছিল। জোজোর একমাত্র গোলে এগিয়ে যায় রেনবো। প্রথমার্ধে অধিকাংশ সময়ই মহামেডানকে বেশ চাপেও মনে হয়েছে।

কিন্তু দ্বিতীয়ার্ধে অন্য এক মহামেডানকে দেখা যায়। একের পর এক আক্রমণে রেনবোর রক্ষণকে চূর্ণবিচূর্ণ করে দেন সাদা-কালো ফুটবলাররা। একের পর এক গোল জুয়েল, ফারদিন এবং ইসরাফিলের। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতল সাদা-কালো ব্রিগেড। এই জয়ের ফলে গ্রুপ বি-তে শীর্ষ স্থানে চলে এলেন ইসরাফিলরা।

এমনিতে মহামেডান স্পোর্টিং ক্লাবে মাঠের বাইরে একের পর এক বদল আসছে। দলে স্পনসরের অভাব। গত মরশুমের ফুটবলারদের বেতন দেওয়া যায়নি। এখনও ফুটবলার সই করানোতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। আগামী মরশুমে ক্লাব আইএসএলে খেলবে না আই লিগে সেটাও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে ক্লাবের সভাপতি পদে এসেছেন নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। তারপর একটু একটু করে ক্লাবের হাল ফিরছে। অন্তত কলকাতা লিগের ম্যাচের ফল সেদিকেই ইঙ্গিত করছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.