Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Carlo Ancelotti

আর কতদিন ব্রাজিলের কোচ থাকবেন আন্সেলোত্তি? বিশ্বকাপের আগেই বিরাট সিদ্ধান্ত সিবিএফের

গত বছর মে মাসে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছেড়ে ব্রাজিলের জাতীয় দলের কোচের পদে যোগ দেন ডন কার্লে। তারপর থেকে এখনও পর্যন্ত বর্ষীয়ান ইতালিয়ান কোচের কাজে রীতিমতো সন্তুষ্ট ব্রাজিলের ফুটবল কর্তারা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ২২:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ২২:৫৫

options
link
আর কতদিন ব্রাজিলের কোচ থাকবেন আন্সেলোত্তি? বিশ্বকাপের আগেই বিরাট সিদ্ধান্ত সিবিএফের zoom
ব্রাজিল কোচ কার্লো অ্যান্সেলোত্তি। ফাইল ছবি।

কার্লো আন্সেলোত্তির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করল ব্রাজিল ফুটবল ফেডারেশন। একটি প্রখ্যাত স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, আন্সেলোত্তির কোচিংয়ে সিবিএফ দারুণ খুশি। তাই ইটালিয়ান কোচের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার অর্থ, আরও এক বিশ্বকাপ ব্রাজিলের হেডস্যর থাকবেন তিনি।

গত বছর মে মাসে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছেড়ে ব্রাজিলের জাতীয় দলের কোচের পদে যোগ দেন ডন কার্লে। তারপর থেকে এখনও পর্যন্ত বর্ষীয়ান ইতালিয়ান কোচের কাজে রীতিমতো সন্তুষ্ট ব্রাজিলের ফুটবল কর্তারা। এমনিতে, আন্সেলোত্তির সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের চুক্তি রয়েছে। এখন সিবিএফ চাইছে, দীর্ঘমেয়াদি চুক্তিতে ব্রাজিলের দায়িত্ব আন্সেলোত্তির হাতে তুলে দিতে। শোনা যাচ্ছে, চুক্তির শর্ত ইতিমধ্যেই চূড়ান্ত। কাগজপত্রও তৈরি। তাঁকে বছরে ১ কোটি মার্কিন ডলার পারিশ্রমিক দেবে ব্রাজিল।

Advertisement

আন্সেলোত্তি আজকের প্রজন্মের অন্যতম সফল কোচ। ব্রাজিলের কোচ হিসাবেও বিস্তর সাফল্য পেয়েছেন তিনি। একটা সময় বিশ্বকাপের বাছাই পর্বে ধুঁকছিল তাঁর দল। কার্লের সময়ের শুরুটা তেমন ভালো না হলেও ক্রমে ছন্দে চলে আসে ব্রাজিল দল। ইতিমধ্যেই বিশ্বকাপের মূল পর্বের যোগ্যতা অর্জন করে ফেলেছে সেলেকাওরা। এবার অপেক্ষা বিশ্বমঞ্চে দলের হৃত গৌরব পুনরুদ্ধার করার। ২০০২ সালে শেষবার বিশ্বকাপ জেতে ব্রাজিল। যে কোনও মূল্যে এবার সেই হৃত গৌরব ফেরাতে চায় সেলেকাওরা।

বিশ্বজয়ের লক্ষ্যে প্রাথমিক পরিকল্পনাও সাজিয়ে ফেলেছেন কার্লে। জানা গিয়েছে, মে মাসে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল কোচ। তার মধ্যে ১১ জনের জায়গা মোটামুটি নিশ্চিত। তাঁদের নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন আন্সেলোত্তি। তালিকায় রয়েছেন গোলকিপার অ্যালিসন বেকার; ডিফেন্ডার মারকিনিয়োস এবং গ্যাব্রিয়েল মাগালিয়াঁইস; মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস এবং কাসেমিরো; আক্রমণভাগের ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, এস্তেভাও, রদ্রিগো, ম্যাথেউস কুনিয়া এবং গ্যাব্রিয়েল মার্তিনেলি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.