Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Vozinha

ক্লাবহীন থেকেও বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স! অবশেষে ‘বেকারত্ব’ ঘুচল ভোজিনহার

কোন দলে খেলতে দেখা যাবে ৪০ বছর বয়সি গোলকিপারকে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ২০:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ২০:০৪

options
link
ক্লাবহীন থেকেও বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স! অবশেষে ‘বেকারত্ব’ ঘুচল ভোজিনহার zoom
ভোজিনহা। ছবি: সংগৃহীত
Advertisement

বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স। তবু ‘বেকার’ ছিলেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা (Vozinha)। পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের ক্লাব চাভেসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর কোনও ক্লাব পাচ্ছিলেন না। অবশেষে ক্লাব পেলেন ৪০ বছর বয়সি গোলকিপার। দক্ষিণ আমেরিকার দেশ চিলির সবচেয়ে সফল ক্লাব কোলো কোলোতে খেলতে দেখা যাবে তাঁকে।

স্পেনের যাবতীয় আক্রমণ একাহাতে প্রতিরোধ করে নায়ক হয়ে উঠেছিলেন ‘পুঁচকে’ কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। ২৮টি শট আটকেছিলেন। ওই একটা ম্যাচেই অখ্যাত গোলকিপার থেকে তারকা হয়ে ওঠেন পেশায় বাসচালক ভোজিনহা। প্রথমবার বিশ্বকাপে নেমেই কেপ ভার্দে যে নকআউট পর্যন্ত পৌঁছে যায়, তার নেপথ্যে ভোজিনহার অবদান অনস্বীকার্য। মেগা টুর্নামেন্টে ৪ ম্যাচে ৮টা সেভ করেছেন। ৪০ বছর বয়সি গোলকিপার বহু মানুষের কাছে এখন অনুপ্রেরণা।

Advertisement

তবু বিশ্বকাপ শেষে ‘বেকার’ ছিলেন ভোজিনহা। এবার কোলো কোলোর তরফ থেকে জানানো হয়েছে, ‘আগামী কয়েকদিনের মধ্যে ভোজিনহা চিলিতে চলে আসবেন। এরপর স্বাস্থ্যপরীক্ষা হবে।’ জানা গিয়েছে, ভোজিনহার সঙ্গে দেড় বছরের চুক্তি হচ্ছে। কারণ, চিলির লিগ শুরু হয় জানুয়ারি থেকে। কোলো কোলো চিলির সবচেয়ে সফল ক্লাব। ৩৪ বার দেশের সেরা লিগ জিতেছে। এই ক্লাবে চিলির বিখ্যাত ফুটবলার আর্তুরো ভিদাল খেলেন। তবে চিলি গত তিনটে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

২০০৭ থেকে ক্লাব ফুটবল খেলছে ভোজিনহা। তবে সেগুলো ফুটবলমহলে একেবারেই পরিচিত নয়। নিজের দেশ কেপ ভার্দের ক্লাব বাতুকু দিয়ে ক্লাব কেরিয়ার শুরু। তারপর অ্যাঙ্গোলা, মলডোভা হয়ে সোজা পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশে দ্বিতীয় ডিভিশনের লিগের গিল ভিসেন্তের জার্সিতে খেলেন। বিশ্বকাপের আগে তিনি পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের দল চাভেসে খেলতেন। এবার নতুন দলে দেখা যাবে তাঁকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.