এ কী হল ভিনিসিয়াস জুনিয়রের (Vinicius Jr) ! বিশ্বকাপ শেষেই নিজের চেহারা বদলে ফেললেন ব্রাজিলের তরুণ উইঙ্গার। অনেকে তো চিনতেই পারছেন না। জানা গিয়েছে, ইউরোপে ছুটি কাটিয়ে ব্রাজিলে ফিরেই একটি চিন হারমোনাইজেশন করিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা।
বিশ্বকাপ খুব একটা সুখের হয়নি ভিনির। নিজে ভালো ফর্মে থাকলেও ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। তারপরই কিছুদিনের জন্য ছুটি কাটাতে ইউরোপে উড়ে যান। দেশে ফিরে গোইয়ানিয়ার একটি ক্লিনিকে এই বিশেষ সার্জারি করিয়েছেন ভিনি। মূলত চিবুক ও মুখের আকৃতি বদলে ফেলা হয় এই প্রক্রিয়ায়।
আরও পড়ুন:
কী এই চিন হরমোনাইজেশন? সেলিব্রিটিদের মধ্যে খুবই জনপ্রিয় এই সার্জারি। বিজ্ঞানসম্মতভাবে ওই ব্যক্তির মুখাবয়বের মাপ নেওয়া হয়। মুখের লম্বা তিনভাগ ও আড়াআড়ি দু’ভাগ মাপা হয়। সেখানে ঠিক করা হয়, চিবুক কতটা বাড়ানো বা কমানো উচিত। সেই অনুযায়ী, চিবুক ও মুখের আকৃতি আরও ভারসাম্যপূর্ণ ও সুগঠিত দেখানোর চেষ্টা করা হয়। মূলত মুখাবয়বকে আরও তীক্ষ্ম ও আকর্ষণীয় করতে এই পদ্ধতি নেওয়া হয়।
ব্রাজিলের সংবাদমাধ্যমের দাবি, ভিনির সার্জারির জন্য এক চিকিৎসককে মায়ামি থেকে গোইয়ানিয়ায় উড়িয়ে নিয়ে আসা হয়। গোপনীয়তা রক্ষার জন্য সাধারণ মানুষের জন্য ক্লিনিক বন্ধ রাখা হয়। কর্মীদের ছবি, ভিডিও বা সোশাল মিডিয়ায় কোনো তথ্য প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত আর ছবি লুকিয়ে থাকেনি। নেটদুনিয়ায় ভিনির ছবি আসতেই অবাক ফুটবলভক্তরা।
Agora em vídeo, o novo rosto do Vini Jr.
Completamente diferente.
Surreal. pic.twitter.com/4lfGuFXBJd
— MatheusFla (@_matheusfla) July 21, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্টিলের থালার দাম ১৫০০ টাকা! মার্কিন সুন্দরীর ‘স্ক্রোম প্লেটে’র ভিডিও দেখে হতবাক ভারতীয়রা
-
তৃণমূলের নেতার ভাই পাকিস্তানি গুপ্তচর! ইসলামপুর থেকে এসটিএফের জালে ফজলে রাব্বি
-
লক্ষ্য চিকেনস নেকের সুরক্ষা, উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাকলেন শাহ
-
প্রতিবাদের নামে ‘উচ্ছৃঙ্খলতা’র অভিযোগ, সেনার কাছে ক্ষমা চাইলেন সেই জেন জি তরুণী
-
ICICI ব্যাঙ্কের সামনে স্ত্রীকে গুলি এসবিআই কর্মীর! খুনের পর স্টেটাস দেন, ‘বউকে মেরেছি, এবার…’