Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Brazil vs India

পুজোর আগেই ফুটবলের মহোৎসব, যুবভারতীতে মুখোমুখি ব্রাজিল-ভারত, ঘোষিত দিনক্ষণ

যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে সেলেকাও। সূত্রের খবর, রিজার্ভ টিম নয়, প্রথম সারির ব্রাজিল টিমই খেলবে ব্লু টাইগার্সদের বিরুদ্ধে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ২১:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ২১:৩৪

options
link
পুজোর আগেই ফুটবলের মহোৎসব, যুবভারতীতে মুখোমুখি ব্রাজিল-ভারত, ঘোষিত দিনক্ষণ zoom
বিশ্বকাপ চলাকালীনই গুঞ্জন চলছিল, ভারতে খেলতে আসতে পারে ব্রাজিল।
Advertisement

জল্পনার অবসান। বিশ্বকাপ চলাকালীনই গুঞ্জন চলছিল, ভারতে খেলতে আসতে পারে ব্রাজিল। এবার প্রকাশ্যে এল সেই বহু প্রতীক্ষিত ম্যাচের দিনক্ষণ। জানা গিয়েছে, অক্টোবর মাস পড়তেই যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে সেলেকাও। সূত্রের খবর, রিজার্ভ টিম নয়, প্রথম সারির ব্রাজিল টিমই খেলবে ব্লু টাইগার্সদের বিরুদ্ধে।

২০১১ সালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে খেলতে দেখেছিল কলকাতা। লা আলবিসেলেস্তের প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা। ১৫ বছর পর এবার কলকাতা কাঁপাবে হলুদ-সবুজ জার্সিধারীরা। বিশ্বকাপ চলাকালীনই ইএসপিএন ব্রাজিলের একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়, বিশ্বকাপের পর ব্রাজিল জাতীয় দলের প্রথম আন্তর্জাতিক সূচি প্রায় চূড়ান্ত করে ফেলেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

Advertisement

বিশ্বকাপ থেকে বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন নেইমার। ফলে তাঁর না খেলারই কথা। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রদের দেখা যেতে পারে যুবভারতীর সবুজ ঘাসে। আগামী ৩ অক্টোবর বিকেলে খেলা হবে এই ম্যাচ।

অস্ট্রেলিয়া সফর সেরেই ভারতের সঙ্গে ম্যাচ খেলবে ব্রাজিল, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল বিশ্বকাপ চলাকালীনই। যদিও নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যান নেইমাররা। ব্রাজিলভক্তদের মনে জমা হয় একরাশ দুঃখ। কিন্তু বিশ্বকাপ মিটতেই কলকাতার ভক্তকুলের জন্য সুখবর দিল ব্রাজিল ফুটবল। বৃহস্পতিবার ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে সরকারিভাবে জানানো হয়, পুজোর আগেই কলকাতায় খেলতে নামবে ব্রাজিল। খানিকক্ষণ পরে একই বার্তা দেওয়া হয় ব্রাজিল ফেডারেশনের তরফেও। 

বর্তমানে ব্রাজিল বিশ্বর‍্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে রয়েছে। এর আগে ভারত কোনওদিন ক্রমতালিকায় এত উঁচুতে থাকা দলের বিরুদ্ধে খেলেনি। শোনা যাচ্ছে, প্রীতি ম্যাচ হলেও ব্রাজিলের প্রথম সারির তারকাদেরই দেখা যাবে ভারতের বিরুদ্ধে খেলতে। বিশ্বকাপ থেকে বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন নেইমার। ফলে তাঁর না খেলারই কথা। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রদের দেখা যেতে পারে যুবভারতীর সবুজ ঘাসে। আগামী ৩ অক্টোবর বিকেলে খেলা হবে এই ম্যাচ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Indian Football (@indianfootball)

উল্লেখ্য, ১৯৭৭ সালে ফুটবল কিংবদন্তি পেলে তাঁর ক্লাব নিউ ইয়র্ক কসমসের হয়ে কলকাতায় এসে মোহনবাগানের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন। তবে ব্রাজিলের জাতীয় দল কখনও কলকাতায় খেলেনি। এবার কলকাতায় তৈরি হবে এক ঐতিহাসিক মুহূর্ত। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা খেলবেন সিটি অফ জয়ের বুকে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.