প্রথমবার ভারতে খেলতে আসছে ব্রাজিল। অক্টোবরের ‘মেগাম্যাচ’ ঘিরে ইতিমধ্যেই সাজসাজ রব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে এই ম্যাচ নিয়ে বৈঠক করেছেন। সুষ্ঠুভাবে ম্যাচ আয়োজনের বার্তা দিয়েছেন। শোনা যাচ্ছে, ভারতে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়ররাও। সবমিলিয়ে ৯০ জনের দল নিয়ে ভারতে আসতে চলেছে ব্রাজিল, এমনটাই শোনা যাচ্ছে।
পুজোর ঠিক আগেই ভারতে খেলতে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ঐতিহাসিক সেই ম্যাচ খেলা হবে যুবভারতী স্টেডিয়ামে। হাইভোল্টেজ এই ম্যাচ নিয়ে স্বভাবতই বিশেষ কিছু আয়োজন থাকতে চলেছে। ইতিমধ্যেই এই ম্যাচ নিয়ে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ব্রাজিল ম্যাচ আয়োজনে পশ্চিমবঙ্গ সরকার সর্বতোভাবে সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফেডারেশনের কী কী প্রয়োজন, সেদিকে নজর রাখার জন্য ক্রীড়ামন্ত্রীকে নির্দেশও দিয়েছেন। ব্রাজিল ম্যাচের যাবতীয় আয়োজন যেন সুষ্ঠুভাবে হয়, তার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলি সহযোগিতা করবে, এমন আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজন পড়লে কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনাও করবেন।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফ থেকেও এআইএফএফকে জানানো হয়েছে, ৯০ জনের আয়োজন করার জন্য। আসলে প্রীতি ম্যাচ হলেও ভারতের বিরুদ্ধে খেলাটা মোটেই হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল। কারণ এই খেলায় থাকে র্যাঙ্কিং পয়েন্ট। ফুটবলারদের পরিসংখ্যানেও এই ম্যাচের উল্লেখ থাকে। তাই প্রথমসারির একাধিক ফুটবলারকে এই ম্যাচে নামাতে পারে ব্রাজিল। সদ্য বিশ্বকাপে খেলা ফুটবলারদের দেখা যেতে পারে যুবভারতীতে। তবে ভিনি এই দলে থাকবেন কিনা জানা নেই।
কিন্তু ৯০ জনের দলে কারা থাকবেন? জানা গিয়েছে, সম্ভবত ৩২ জন ফুটবলার থাকবেন দলে। বাকিরা মূলত সহকারী কোচ, টেকনিক্যাল স্টাফ, ভিডিও অ্যানালিস্ট, ডাক্তার। ব্রাজিল ফেডারেশনের কয়েকজন কর্তাও থাকতে পারেন দলের সঙ্গে। সবমিলিয়ে বিরাট দল নিয়ে ভারতে আসছে সেলেকাও। উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেখান থেকে ভারতে আসবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা