Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
East Bengal

ইস্টবেঙ্গলে সই করলেন বরিস সিং, থেকে গেলেন রশিদও

পাশাপাশি ডুরান্ড কাপের কথা মাথায় রেখে কলকাতা লিগের স্কোয়াডের সঙ্গেই অনুশীলন করছেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। প্রশ্ন হল, ডুরান্ড কাপের জন্য কবে অনুশীলন শুরু করবে মোহনবাগান?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৫:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৫:৪৬

options
link
ইস্টবেঙ্গলে সই করলেন বরিস সিং, থেকে গেলেন রশিদও zoom
বরিস সিং। ফাইল ছবি।
Advertisement

গত মরশুমে দুরন্ত পারফরম্যান্সের পর আরও এক মরশুম ইস্টবেঙ্গলেই থাকছেন মহম্মদ রশিদ। এদিন আরও এক বছর চুক্তি বৃদ্ধির কথা জানানো হল ক্লাবের তরফ থেকে। রশিদের পাশাপাশি জাতীয় দলের ফুটবলার বরিস সিং থাংজমকেও তিন বছরের জন্য দলে নিল লাল-হলুদ। বরিস যোগ দেওয়ায় শক্তি বৃদ্ধি হল ইস্টবেঙ্গলের (East Bengal)।

সোমবারই কোচ হিসাবে আন্তেনিও লোপেজের নাম সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। তারপর প্রভসুখন গিলের চুক্তিবৃদ্ধি, পূর্বা লেপচাকে নেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এদিন বরিস সিংয়ের নাম ঘোষণা হল। গতবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই লাল-হলুদ সমর্থকদের প্রত্যাশার পারদ আকাশচুম্বী। এবারে মরশুম শুরু হচ্ছে ডুরান্ড ডার্বি দিয়েই।

Advertisement

এদিকে মেয়েদের দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রজের সঙ্গে আরও দুই মরশুম চুক্তি বাড়িয়ে নিয়েছে তাঁরা। গত মরশুমে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অ্যান্থনির কোচিংয়ে দারুণ সাফল্য পেয়েছে ইস্টবেঙ্গলের মেয়েরা। পরপর দু’বার তাঁর কোচিংয়ে আইডব্লিউএল চ্যাম্পিয়ন হয়েছে মশাল গার্লস। সব মিলিয়ে পাঁচটি ট্রফি দেওয়া অ্যান্দ্রুজ ২০২৮ পর্যন্ত দায়িত্বে থাকবেন।

উল্লেখ্য, এফসি গোয়া থেকে তিন বছরের জন্য লাল-হলুদ শিবিরে যোগ দিয়েছেন মণিপুরের ২৬ বছরের উইঙ্গার। বরিস যোগ দেওয়ায় লাল-হলুদের ভারতীয় ব্রিগেডের আরও ধার বাড়ল। বিকল্প বাড়ল কোচ হাবাসের হাতে। অন্যদিকে, ডুরান্ড কাপের কথা মাথায় রেখে কলকাতা লিগের স্কোয়াডের সঙ্গেই অনুশীলন করছেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। পাশাপাশি ৯ জুলাই বিকেল ৫.৩০ থেকে ডুরান্ড কাপের জন্য অনুশীলন শুরু করবে মোহনবাগানের সিনিয়র দল। এর আগে বিকেল ৪.৩০ মিনিট থেকে কলকাতা লিগের দলের অনুশীলন হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.