সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় উইঙ্গার বিপিন সিংকে নিতে একধাপ এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, লাল-হলুদ কোচের উইশ লিস্টে ছিলেন বিপিন। সেই মতো কথাবার্তা চলছে। তবে এখনও তিনি লাল-হলুদের চুক্তিপত্রে সই করে দিয়েছেন কি না, সেই নিশ্চয়তা দেননি লাল-হলুদের শীর্ষ কর্তা। এখনও পর্যন্ত বিপিনের চুক্তি রয়েছে মুম্বই সিটি এফসির সঙ্গে।
জানা গিয়েছে, সেই চুক্তি শেষ হচ্ছে ৩১ মে। তারপরই ইস্টবেঙ্গলের চুক্তি পত্রে সই করবেন তিনি। আপাতত এক বছরের জন্য কলকাতায় ফিরতে পারেন বিপিন। গতবারে ভালো দল করেও ভালো ফল করতে পারেনি ইস্টবেঙ্গল। এবারে দল গঠন যথেষ্টই পরিকল্পনা মাফিক করছেন তারা। ভালো দল গঠনের জনা হেড অব ফুটবল পদে নিয়োগ করা হয়েছে থাংবোই সিংটোকে।
কেরালাও বিপিনকে সই করাতে চেয়েছিল। তবে এই লড়াইয়ে আপাতত এগিয়ে আছে ইস্টবেঙ্গলই। কলকাতা ময়দানে এর আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে বিপিনের। ২০১৭-১৮ সালে এটিকে’তে ছিলেন তিনি। এর পর মুম্বইয়ের হয়ে ১২১ ম্যাচে ২৫টি গোল করেন। তবে গত মরশুমে সেভাবে ফর্মে ছিলেন না বিপিন। ২১টি ম্যাচে মাত্র ১টি গোল করেন। কোনও অ্যাসিস্ট ছিল না।
অন্যদিকে কন্যাশ্রী কাপে বড় জয় পেল ইস্টবেঙ্গলের মেয়েরা। শুক্রবার সরোজিনী নাইডু ওএসসিকে ১৪-১ গোলে হারিয়েছে লাল-হলুদের মেয়েরা। হ্যাটট্রিক করেন তিনজন- দেবলীনা ভট্টাচার্য, অষ্টম ওঁরাও ও কার্তিক অঙ্গমুথু। এছাড়া দুটি গোল সুস্মিতা লেপচার। একটি করে গোল করেন সুস্মিতা বর্ধন, প্রিয়াঙ্কা সুজিশ ও সাথী দেবনাথ।
সর্বশেষ খবর
-
কলকাতা লিগের ডার্বিতে নামার আগে সামনে ইউনাইটেড, কোন চিন্তা ভাবাচ্ছে ইস্টবেঙ্গলকে?
-
নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডে, পাহাড়ে ফের ভারী বৃষ্টির সর্তকতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
-
এড়িয়েছিলেন প্রথম তলব! ক্যামাক স্ট্রিট কাণ্ডে অবশেষে থানায় ডেরেক, আজই হাজিরা দেবেন সুমিতও
-
‘ককরোচ’ আন্দোলনের পর প্রথমবার, জেন জির ‘মন কি বাত’ শুনতে কলেজ ক্যাম্পাসে মোদি
-
‘দিল্লি বিস্ফোরণে আপনার টাকা’, ৭ দিন ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রবীণ দম্পতি, ৩০ লাখ লুট