অবশেষে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ দলের জন্য সমস্যা মিটল মনে করা হচ্ছে। একে অপরকে মেনে নেওয়া নিয়ে যে বিধ্বংসী মেজাজে ছিলেন অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ দলের কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ (Bibiano Fernandes) এবং রঞ্জিত বাজাজ (Ranjit Bajaj)। সেই সম্পর্কের দূরত্বটা মিটল মনে করা হচ্ছে। কারণ, ফেডারেশন সূত্রে যতদূর জানা যাচ্ছে, বাজাজ এবং বিবিয়ানো ফার্নান্ডেজ দু’জনেই নিজের নিজের পদ, যথাক্রমে ম্যানেজার এবং কোচ হতে রাজি হয়ে গিয়েছেন।
অনেক আগেই অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের কোচ হওয়ার জন্য বিজ্ঞাপন দিয়ে ফেডারেশন জানিয়েছিল, ‘এ’ লাইসেন্স এবং ‘প্রো’ লাইসেন্স থাকা কোচরাই একমাত্র বিশ্বকাপের দলের কোচ হওয়ার জন্য আবেদন করতে পারবেন। স্বাভাবিকভাবেই লাইসেন্সধারী কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ আবেদন করা মাত্রই ফেডারেশনের টেকনিক্যাল কমিটি তাঁকে কোচ হিসাবে স্বীকৃতি দিয়ে দেয়। পাশাপাশি আবার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের জন্য আলাদা করে নিজের পরিকল্পনা টেকনিক্যাল কমিটির কাছে জমা দেন রঞ্জিত বাজাজ। জানান, তাঁর কোনও লাইসেন্স না থাকলেও তাঁর দলের সহকারী কোচদের লাইসেন্স রয়েছে। লাইসেন্সপ্রাপ্ত তাঁর কোচিং টিম নিয়েই তিনি বিশ্বকাপে কোচিং করতে চান।
আরও পড়ুন:
স্বাভাবিকভাবেই লাইসেন্সহীন রঞ্জিত বাজাজকে কোচ নির্বাচিত না করে ম্যানেজার হিসাবে নিয়োগ করে ফেডারেশন। এরপরই বিবিয়ানো ফার্নান্ডেজ জানিয়ে দেন, রঞ্জিত বাজাজ ম্যানেজার হলে তিনি এই দলে কোচিং করবেন না। আবার রঞ্জিত বাজাজও ঠিক করেন, তাঁর পক্ষে বিবিয়ানো ফার্নান্ডেজের কোচিং স্টাইলের সঙ্গে চলা সম্ভব নয়। ফলে তিনিও থাকতে চান না ম্যানেজার হিসেবে। এই পর্যন্ত দেখে মনে হচ্ছিল, বিবিয়ানো এবং রঞ্জিত বাজাজের মধ্যে একজন নিশ্চিতভাবেই পদ থেকে সরে দাঁড়াবেন। কিন্তু এদিন যা জানা গেল, দেশের স্বার্থে রঞ্জিত বাজাজ ঠিক করে ফেলেছেন, বিবিয়ানো সঙ্গে ম্যানেজার হিসেবেই কাজ করবেন। কারণ, ফেডারেশনের দেওয়া ম্যানেজারের প্রস্তাব ছেড়ে দিলে তা রীতিমতো খারাপ উদাহরণ হিসাবে থেকে যাবে।
রঞ্জিত নিজের জায়গা থেকে সরে আসতে বিবিয়ানোও ঠিক করেছেন, তিনিও রঞ্জিতের সঙ্গেই দলে থাকবেন। তবে এই দু’জনের মধ্যে সম্পর্ক ঠিক করতে ফায়ার ব্রিগেডের ভূমিকা নিয়েছিলেন ফেডারেশন কর্তারাই। তাঁরাই দু’জনকে বুঝিয়েছেন, এই অবস্থায় দেশের কথা ভেবে দু’জনেরই উচিত নিজের নিজের জায়গা ধরে রাখা। কারণ, এটা বাচ্চাদের প্রতিযোগিতা। সেখানে সিনিয়র দু’জন এরকম আচরণ করলে তা দেশের ফলাফলের উপর প্রভাব ফেলবে। ভারতীয় দল বিশ্বকাপে খেলতে যাবে। অথচ প্রস্তুতির জন্য সেভাবে সময়ও পাওয়া যাচ্ছে না, এটাই যা চিন্তার। ঠিক হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের নিয়ে জাতীয় শিবির শুরু হয়ে যাবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্যা রুখতে সরকারের ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, শুভেন্দুর বৈঠকে NCPI সাংসদ মিতালি বাগ
-
চলন্ত ট্রেন থেকে ধাক্কায় মৃত্যু বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির, ‘কাক তাড়াচ্ছিলাম’, বললেন অভিযুক্ত
-
পর্দায় এবার ‘জাতির জনক’ মনোজ বাজপেয়ী, গান্ধীর জীবনের কোন একুশ দিনের গল্প বলবে ছবিটি?
-
৫ ঘণ্টা মুখের উপর আস্ত মৌচাক! বিশ্বরেকর্ড ভারতীয় যুবকের, দেখুন ভয়ংকর ভিডিও
-
প্রাণহানির পর টনক নড়ল! কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের হোটেলগুলির ‘স্বাস্থ্যে’ নজর প্রশাসনের