Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Bengaluru FC

যুবভারতীতে আইএসএল ফাইনালে আক্রান্ত বেঙ্গালুরু সমর্থকরা, অভিযোগ দায়ের সুনীলের ক্লাবের

এই আচরণকে 'বেপরোয়া ও কাপুরুষোচিত' বলে নিন্দা জানিয়েছে বেঙ্গালুরু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৫, ১৯:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৫, ১৯:৩২

options
link
যুবভারতীতে আইএসএল ফাইনালে আক্রান্ত বেঙ্গালুরু সমর্থকরা, অভিযোগ দায়ের সুনীলের ক্লাবের zoom
ফাইল ছবি
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয়েছে বেঙ্গালুরু এফসি’র। এগিয়ে থেকেও ১-২ গোলে হেরে গিয়েছে সুনীল ছেত্রীর দল। অভিযোগ, এই ফাইনালে বেঙ্গালুরুর কর্ণধার-সহ সমর্থকরাও আক্রান্ত হয়েছেন। আর এবার তা নিয়ে লিখিত অভিযোগও পর্যন্ত দায়ের করেছে বেঙ্গালুরু এফসি। 

এআইএফএফ এবং এফএসডিএলের কাছে অভিযোগ জানিয়েছে বেঙ্গালুরু এফসি। তারা এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে লেখে, ‘শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগানের বিরুদ্ধে ফাইনাল ছিল। ওই ম্যাচে স্ট্যান্ডে আতশবাজি ছুড়ে মারা হয়েছে। এর জন্য আমরা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করছি।’

Advertisement

উল্লেখ্য, ফাইনালে আহত হয়েছিলেন বেঙ্গালুরু এফসি কর্ণধার পার্থ জিন্দাল। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, ‘স্টেডিয়ামে যখন আমার দলকে সমর্থন করে গলা ফাটাচ্ছিলাম, তখন আমার গায়ে আতশবাজি লাগে। কলকাতায় আইএসএল ফাইনালে আমরা কি এই ধরনের নিরাপত্তা আশা করতে পারি?’ এই আচরণকে ‘বেপরোয়া ও কাপুরুষোচিত’ বলে নিন্দা জানিয়েছে বেঙ্গালুরু এফসি।

একই সঙ্গে যুবভারতীর নিরাপত্তা নিয়েও ক্ষোভপ্রকাশ করে বেঙ্গালুরু এফসি’র পক্ষ থেকে লেখা হয়, ‘অত্যন্ত বেপরোয়া আচরণ। এটা আমাদের কর্তা এবং সমর্থকদের নিরাপত্তার উপর সরাসরি হুমকি।’ এখন দেখার, এআইএফএফ এবং এফএসডিএল এই ব্যাপারে কোনও পদক্ষেপ নেয় কিনা। এই ব্যাপারে মোহনবাগানের পক্ষ থেকে এখনও অবধি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.