সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে ফুটবল। যে দলটা পরপর দুই ম্যাচ জিতে অপরাজেয় মনে হচ্ছিল, সেই দল এখন চাপে। আর যে দল পরপর ৩ ম্যাচ হেরে কার্যত কোণঠাসা হয়েছিল, সেই দলও ঘুরে দাঁড়াল। কথা হচ্ছে বেঙ্গল সুপার লিগের। প্রথম দলটা নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি। আর দ্বিতীয় দল কোপা টাইগার্স বীরভূম।
মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে নর্থবেঙ্গল ইউনাইটেড এফসিকে আটকে দিল কোপা টাইগার্স বীরভূম। এদিন ম্যাচের শুরু থেকে প্রত্যাশিতভাবেই বীরভূমের উপর চাপ সৃষ্টি করেছিল নর্থবেঙ্গল। আসলে এর আগে বর্ধমান ব্লাস্টার্সের বিরুদ্ধে অনায়াসেই জিতেছিল তাঁরা। আগের ম্যাচে জয় এসেছিল কোপা বীরভূমের বিরুদ্ধেও। তাই এদিন নর্থবেঙ্গলই এগিয়েছিল। কিন্তু অ্যাওয়ে ম্যাচে বীরভূম খানিকটা অপ্রত্যাশিত লড়াই করল। দাঁতে দাঁত চেপে ৯০ মিনিট লড়ে উত্তরবঙ্গের দলটিকে আটকে দিল রাঙামাটির জেলা বীরভূমের ক্লাব। ম্যাচের সেরা হলেন ডিফন্ডার আমোহ এবেনেজার।
এই ম্যাচে নর্থবেঙ্গলকে আটকে দেওয়ার সুবাদে পয়েন্ট টেবিলে খাতা খুলল কোপা। এর আগে ৩ ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছিল তাদের। যদিও এই পয়েন্ট পাওয়ার পরও লিগ টেবিলে সবার নীচেই রয়েছে তারা। অন্যদিকে, এই ‘নিশ্চিত জয়ে’র ম্যাচে আটকে গিয়ে নর্থবেঙ্গল ৩ নম্বরে। চার ম্যাচে তাঁদের সংগ্রহ ৭ পয়েন্ট। লিগ টেবিলের শীর্ষে এখনও জে এইচ আর রয়্যাল সিটি।
সর্বশেষ খবর
-
তিন খণ্ড তৃণমূল! খোলা ময়দান পেয়ে মমতার ধাঁচে বছরভর কর্মসূচি ঘোষণা কংগ্রেসের
-
ধরনার জেরে আটক, কয়েক ঘণ্টা পর পুলিশ ছাড়ল রাহুল-প্রিয়াঙ্কাকে, মুক্ত বাকি কংগ্রেস নেতারাও
-
তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে জামাত নেতা! ভিডিও ভাইরাল হতেই শোরগোল
-
মারামারিতেও মেসির সতীর্থের শাস্তি মকুব ফিফার, ড্রেসিংরুমে অশান্তিতেই হার আর্জেন্টিনার?
-
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় আটক রাহুল-প্রিয়াঙ্কা, মন্দির মার্গ থানায় হাজির সোনিয়া