Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Jamal Musiala

চারদিনে দ্বিতীয়বার মাঠেই অজ্ঞান মুসিয়ালা, জটিল রোগে ২৩-এই কেরিয়ার শেষ জার্মানি তারকার?

কোন রোগে ভুগছেন মুসিয়ালা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৮:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৮:০১

options
link
চারদিনে দ্বিতীয়বার মাঠেই অজ্ঞান মুসিয়ালা, জটিল রোগে ২৩-এই কেরিয়ার শেষ জার্মানি তারকার? zoom
জামাল মুসিয়ালা।
Advertisement

চারদিনের মধ্যে দ্বিতীয়বার। ফের মাঠেই অজ্ঞান হয়ে গেলেন জার্মানি ও বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলার জামাল মুসিয়ালা (Jamal Musiala)। মঙ্গলবার হেইডেনহাইমের বিরুদ্ধে ম্যাচের সময়ও ফের মাঠে লুটিয়ে পড়লেন ২৩ বছর বয়সি ফুটবলার। কেন বারবার একই সমস্যায় ভুগছেন মুসিয়ালা? পরে নিজেই জানান, জটিল স্নায়বিক রোগে ভুগছেন তিনি। তাহলে কি এই সমস্যায় কেরিয়ার শেষ হয়ে যেতে পারে জার্মান মিডফিল্ডারের?

বিশ্বকাপের পর সামনেই নতুন মরশুম শুরু হবে। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলছে সব দল। জার্মানির বায়ার্ন মিউনিখের ম্যাচ ছিল হেইডেনহাইমের বিরুদ্ধে। শেষ দিকে বদলি হিসেবে মাঠে নেমেই হঠাৎ ঢলে পড়েন মুসিয়ালা। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের সঙ্গে তিনি মাঠ ছাড়েন। এর আগে শনিবার বায়ার্নের ম্যাচ ছিল আরবি লাইপজিগের বিরুদ্ধে। প্রায় ৩৩ ডিগ্রি গরমে ম্যাচ চলছিল। ম্যাচের মাঝেই দেখা যায়, আচমকা অসুস্থ বোধ করছেন মুসিয়ালা। হঠাৎ তাঁর মাথা ঘুরে যায়। মাটিতে পড়েও যেতে পারতেন। আর ওই অবস্থায় মাথায় চোট লাগলে বড় কোনও বিপদ ঘটতে পারত। সে যাত্রায় বাঁচিয়ে দেন নতুন সতীর্থ ইসমায়েল সাইবারি।

Advertisement

এবারও একই ঘটনার পর মুখ খুলেছেন মুসিয়ালা। তিনি বলেন, “শারীরিক পরীক্ষার পর আমার শরীরে ‘অ্যাবসেন্স সেজার’ বা সাময়িক চেতনা হারানোর সমস্যা ধরা পড়েছে। এটা মূলত স্নায়বিক জটিলতার কারণে হয়। তবে চিকিৎসার মাধ্যমে এটা সারিয়ে তোলা সম্ভব। লাইপজিগ ও হেইডেনহাইমের বিরুদ্ধে যা ঘটেছে, তা এই সমস্যার জন্যই হয়েছে। বাইরে থেকে দেখতে বিষয়টা দেখলে ভয় লাগবে। তবে আমার কাছে ব্যাপারটা খুব সাধারণ।” মুসিয়ালা জানিয়েছেন, তাঁর চিকিৎসা চলছে। খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সমর্থকদের প্রার্থনার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.