Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
PV Sindhu

পেশির টানে অধরা বিশ্বরেকর্ড! বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে শূন্য হাতে ফিরলেন সিন্ধু

বিশ্বচ্যাম্পিয়নশিপে পাঁচটি পদক জয়ী সিন্ধু ছ'টি পদক জয়ের স্বপ্ন নিয়ে এবারের প্রতিযোগিতায় খেলতে নেমেছিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৮:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৮:৫৬

options
link
পেশির টানে অধরা বিশ্বরেকর্ড! বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে শূন্য হাতে ফিরলেন সিন্ধু zoom
পিভি সিন্ধু। ফাইল ছবি।
Advertisement

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক কীর্তি গড়ার স্বপ্ন ব্যর্থ হয়ে গেল পিভি সিন্ধুর (PV Sindhu)। বৃহস্পতিবার মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে তিন গেমের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিন্ধু ১১-২১, ২১-১৫, ১৭-২১ ব্যবধানে পরাস্ত হলেন বিশ্বের তিন নম্বর ওয়াং ঝি ই-এর কাছে।

বিশ্বচ্যাম্পিয়নশিপে পাঁচটি পদক জয়ী সিন্ধু ছ’টি পদক জয়ের স্বপ্ন নিয়ে এবারের প্রতিযোগিতায় খেলতে নেমেছিলেন। বিশ্বের কোনও ব্যাডমিন্টন খেলোয়াড়ই ছ’টি পদক জিততে পারেননি। সেমিফাইনালে উঠতে পারলেই সিন্ধুর পদক নিশ্চিত ছিল। কিন্তু তার আগেই ভারতীয় ব্যাডমিন্টন তারকার দৌড় থেমে গেল। প্রথম গেম হারের পর দারুণভাবে দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ালেও তৃতীয় গেমে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি সিন্ধু।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আসলে স্বপ্নপূরণে সিন্ধুর জন্য বাধা হয়ে দাঁড়াল শরীর। ক্লান্তি, পেশির টান আর খিঁচুনির বিরুদ্ধে লড়াইয়ে হেরে গেলেন তিনি। ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে এর আগে একটি সোনা, দু’টি রুপো ও দু’টি ব্রোঞ্জ পেয়েছিলেন। এবার তাঁকে খালি হাতেই ফিরতে হচ্ছে।

এদিকে, বিশ্বের একনম্বর তারকাকে হারিয়ে চমকে দিয়েছিলেন ভারতের আয়ুষ শেঠি। যদিও প্রতিযোগিতায় বেশিদূর এগোতে পারলেন না। এদিন পুরুষদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে আয়ুষ ১৯-২১, ১১-২১ ব্যবধানে হেরে গেলেন বিশ্বের ১২ নম্বর আলউই ফারহানের কাছে। তবে মহিলাদের ডবলসে কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি। ভারতীয় জুটি ২১-১৬, ২১-১২ ব্যবধানে হারালেন বিশ্বের সাতনম্বর জুটি জাপানের রিন ইওয়ানাগা ও কি নাকানিশিকদের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.