Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Real Madrid

৭০ মিটার দূর থেকে অবিশ্বাস্য গোল, বিস্মিত প্রতিপক্ষও! লা লিগায় নজির রিয়ালের ‘তুরস্কের মেসির’

এলচেকে ৪-১ গোলে হারিয়ে লা লিগার লড়াই জমিয়ে দিলেন ভিনিসিয়াস জুনিয়ররা। লিগ শীর্ষে থাকা বার্সেলোনার থেকে এই মুহূর্তে তারা পিছিয়ে আছে মাত্র ১ পয়েন্ট।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ১৮:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ১৮:০৬

options
link
৭০ মিটার দূর থেকে অবিশ্বাস্য গোল, বিস্মিত প্রতিপক্ষও! লা লিগায় নজির রিয়ালের ‘তুরস্কের মেসির’ zoom
অবিশ্বাস্য গোলের পর আর্দা গুলারকে নিয়ে উচ্ছ্বাস সতীর্থদের। ছবি: সোশাল মিডিয়া

লা লিগায় অবিশ্বাস্য গোল রিয়াল মাদ্রিদ (Real Madrid) তারকার। প্রায় ৭০ মিনিট দূর থেকে প্রতিপক্ষের জালে বল জড়ালেন রিয়ালের ফুটবলার আর্দা গুলার। যা দেখে চক্ষু চড়কগাছ প্রতিপক্ষরও। এলচেকে ৪-১ গোলে হারিয়ে লা লিগার লড়াই জমিয়ে দিলেন ভিনিসিয়াস জুনিয়ররা। লিগ শীর্ষে থাকা বার্সেলোনার থেকে এই মুহূর্তে তারা পিছিয়ে আছে মাত্র ১ পয়েন্ট।

ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাব্যুতে কঠিন পরীক্ষা ছিল আলভার আলবেলোয়ার দলের। প্রতিপক্ষ হিসেবে এলচে সহজ ঠিকই, কিন্তু রিয়াল মাদ্রিদ চোট-আঘাতে জর্জরিত। এমবাপে মাঠের বাইরে। তবে ম্যাচ জিততে অসুবিধা হয়নি রিয়ালের। ডিফেন্ডার রুডিগার, ডিন হুইসেনরা দুরন্ত গোল করেন। চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে হ্যাটট্রিকের পর এই ম্যাচের গোল পেলেন রিয়াল মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে। এলচের গোলটি ছিল আত্মঘাতী।

Advertisement

তবে সমস্ত আলোচনা আর্দা গুলারের গোলটি নিয়ে। তুরস্কের মিডফিল্ডার প্রথম একাদশে ছিলেন না। ৬০ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামেন। ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। নিজেদের অর্ধে বল পান গুলার। তিনি খেয়াল করেছিলেন বিপক্ষ গোলকিপার মাতিয়াস দিতুরো অনেকটা এগিয়ে এসেছেন। গুলার আর সময় নষ্ট করেননি। সোজা গোল লক্ষ্য করে জোরালো শট মারেন। ৭০ মিটার দূর থেকে সেই শট গিয়ে এলচের গোলে জড়িয়ে যায়। পিছন দিকে দৌড়ে গিয়েও বলের নাগাল পাননি মাতিয়াস।

লা লিগার ইতিহাসে এত দূরে গোলের নজির এর আগে ছিল আন্তোনিও জোসের। ২০০৪ সালে তিনিও ৭০ মিটার দূর থেকে গোল করেছিলেন। সেই নজির স্পর্শ করলেন গুলার। উল্লেখ্য, প্রতিভাবান মিডফিল্ডারকে ‘তুরস্কের মেসিও’ বলা হয়।

অবিশ্বাস্য গোল দেখে মাথায় হাত প্রতিপক্ষেরও। পরে রিয়াল কোচ আরবেলোয়া বলেন, “এই ধরনের গোলকে ছবি বাঁধিয়ে রাখতে হয়। এই জিনিস তো রোজ দেখা যায় না। গুলার যা করল, তার জন্য দু’টো-তিনটে টিকিট কেটে ম্যাচ দেখা যায়।” এই জয়ের ফলে ২৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়াল ৬৬। অন্যদিকে এক ম্যাচ কম খেলে বার্সেলোনা ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.