Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
AIFF

১৩ দলের আইএসএল, না থেকেও থাকছে ডায়মন্ড হারবার! চার্চিল নিয়ে বড় সিদ্ধান্ত ফেডারেশনের 

নিজেদের অবস্থান স্পষ্ট করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ২০:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ২০:০২

options
link
১৩ দলের আইএসএল, না থেকেও থাকছে ডায়মন্ড হারবার! চার্চিল নিয়ে বড় সিদ্ধান্ত ফেডারেশনের  zoom
চার্চিলকে নিয়ে বড় সিদ্ধান্ত ফেডারেশনের।
Advertisement

চলতি মরশুমের আইএসএলেও অবনমন থাকছে না! শুরুতে ১৪টি দলকে নিয়ে লিগ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থ জমা দিতে না পারায় বাদ পড়েছে কলকাতার ডায়মন্ড হারবার এফসি। ফলে এবার ১৪ নয়, ১৩টি দলকে নিয়েই শুরু হবে ভারতের শীর্ষ ফুটবল লিগ। অন্যদিকে, চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

দলসংখ্যা কমে যাওয়ার পরেই অবনমনের নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছিল অংশগ্রহণকারী ক্লাবগুলি। সেই প্রশ্নের জবাবেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এআইএফএফ জানিয়েছে, ডায়মন্ড হারবার এফসির জন্য অবনমনের নিয়মে কোনও ছাড় দেওয়া হবে না। অর্থাৎ লিগ টেবিলের একেবারে নীচে রাখা হবে ও পরের মরশুমে খেলতে হবে দ্বিতীয় ডিভিশনের লিগে। অর্থাৎ, অবনমিত দলটি হবে ডায়মন্ড হারবারই। ফলে পরের মরশুমে ফের ১৪টি দলকে নিয়ে আইএসএল আয়োজন করার পথও খোলা থাকছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এআইএফএফ জানিয়েছে, ডায়মন্ড হারবার এফসির জন্য অবনমনের নিয়মে কোনও ছাড় দেওয়া হবে না। অর্থাৎ লিগ টেবিলের একেবারে নীচে রাখা হবে ও পরের মরশুমে খেলতে হবে দ্বিতীয় ডিভিশনের লিগে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এআইএফএফের এক সূত্র এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। ক্লাবগুলিকে পাঠানো ইমেলে বিষয়টি আরও স্পষ্ট করেছেন ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ। ইমেলে এআইএফএফ জানিয়েছে, ‘একটি ক্লাব অংশগ্রহণের ফি দিতে না পারায় এ মরশুমে দলের সংখ্যা কমেছে। কিন্তু তার জন্য মরশুম শেষে অবনমনের নিয়মে কোনও পরিবর্তন হবে না। ডায়মন্ড হারবার এফসি প্রোমোশন পাওয়ার পরেও নির্ধারিত জায়গা নেয়নি। অংশগ্রহণের ফি-ও জমা দেয়নি। ফলে এই মরশুমে কোনও পয়েন্ট পাওয়ার যোগ্যও তারা নয়। তাই লিগ টেবিলে তাদের স্বাভাবিক ভাবেই সবার নীচে রাখা হবে। আগামী মরশুমে আইএসএলে খেলার সুযোগ থাকবে না তাদের। ফিরতে হবে আইএফএলে।

গত মরশুমে দ্বিতীয় ডিভিশনের ইন্ডিয়ান ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ডায়মন্ড হারবার। সেই সাফল্যের সুবাদেই প্রথমবার আইএসএল খেলার যোগ্যতা অর্জন করেছিল কলকাতার ক্লাবটি। কিন্তু অভ্যন্তরীণ সমস্যার জেরে আইএসএলে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ১.১ কোটি টাকা ফি জমা দিতে পারেনি তারা। ফলে প্রোমোশন পাওয়ার পরেও শীর্ষ স্তরের লিগে নামা হল না ডায়মন্ড হারবারের। তবে ফেডারেশনের সিদ্ধান্তের পরেও একটি প্রশ্ন থেকেই যাচ্ছে। পয়েন্ট টেবিলে ডায়মন্ড হারবার এফসিকে রাখা হলেও সূচিতে কি তাদের নাম থাকবে? তারা কি কোনও ম্যাচ খেলবে, নাকি শুরু থেকেই তাদের ‘শূন্য পয়েন্ট’-এর দল হিসাবে দেখানো হবে? এই বিষয়ে অবশ্য এখনও কিছু জানায়নি ফেডারেশন। সূত্রের খবর, ১০ অক্টোবর শুরু হওয়ার কথা আইএসএল। লিগ পর্ব শেষে শীর্ষে থাকা দল পাবে লিগ-শিল্ড। পাশাপাশি ফিরছে প্লে-অফও। আইএসএল ট্রফির জন্য লড়াই করবে মোট ছ’টি দল।

চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তাদের রেজিস্ট্রেশন ব্যান করেছে এআইএফএফ। ফলে নতুন কোনও ফুটবলারকে নথিভুক্ত করতে পারবে না গোয়ার এই ক্লাব।

অন্যদিকে, চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তাদের রেজিস্ট্রেশন ব্যান করেছে এআইএফএফ। ফলে নতুন কোনও ফুটবলারকে নথিভুক্ত করতে পারবে না গোয়ার এই ক্লাব। বুধবার, ২ সেপ্টেম্বর একটি সার্কুলার জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এআইএফএফ। সার্কুলার অনুযায়ী, “চার্চিল ব্রাদার্স এফসি গোয়া ক্লাবের বিরুদ্ধে নতুন খেলোয়াড় রেজিস্ট্রেশনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।” কেন এই সিদ্ধান্ত? এআইএফএফ জানিয়েছে, ১ সেপ্টেম্বর ফিফার হেড অফ ডিসিপ্লিনারির কাছ থেকে পাওয়া চিঠির ভিত্তিতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফিফার নির্দেশ পাওয়ার পরই তা কার্যকর করেছে ফেডারেশন। ফলে নতুন মরশুমে দল গঠনের ক্ষেত্রে চার্চিল ব্রাদার্সের সামনে তৈরি হল বড় সমস্যা। নিষেধাজ্ঞা কত দিন বহাল থাকবে এবং কী কারণে ফিফার তরফে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে অবশ্য এই সার্কুলারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.