Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৭ জুন ২০২৬
I League

আই লিগে নাটক অব্যাহত! ট্রফি ফেরত চেয়ে চার্চিলকে চিঠি ফেডারেশনের

কী বক্তব্য চার্চিল ব্রাদার্সের কর্ণধার আলেমাও চার্চিলের?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৫, ১৭:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৫, ১৭:১৬

options
link
আই লিগে নাটক অব্যাহত! ট্রফি ফেরত চেয়ে চার্চিলকে চিঠি ফেডারেশনের zoom

প্রসূন বিশ্বাস: আই লিগের নাটক থামছে না। লিগ টেবিলের হিসেবে চ্যাম্পিয়ন চার্চিল ব্রাদার্স। কিন্তু সত্যিকারের চ্যাম্পিয়ন কে, সেই মামলা ঝুলে ক্রীড়া আদালতে। এর মধ্যে চার্চিলকে ট্রফি দিয়েও দিয়েছে ফেডারেশন। কিন্তু তার দুদিনের মধ্যেই ট্রফি ফেরত চেয়ে চার্চিলকে চিঠি দিল ফেডারেশনই। এই বিষয়ে চার্চিল ব্রাদার্সের মালিক আলেমাও চার্চিলের সঙ্গে যোগাযোগ করা হয় সংবাদ প্রতিদিনের তরফ থেকে।

এই নাটকের দৃশ্য-অঙ্ক বুঝতে হলে একটু পিছনে ফিরতে হবে। লিগ টেবিলে দ্বিতীয় স্থানে ছিল ইন্টার কাশী। কিন্তু নামধারী এফসি’র বিরুদ্ধে হেরে যাওয়া ম্যাচে তিন পয়েন্ট প্রাপ্য বলে দাবি তাদের। অভিযোগ, ওই ম্যাচে ‘অবৈধ প্লেয়ার’ খেলিয়েছিল নামধারী। বিষয়টা শৃঙ্খলারক্ষা কমিটি পর্যন্ত গড়ায়। সেখানে তিন পয়েন্ট পেলে চ্যাম্পিয়ন হবে ইন্টার কাশীই। অ্যাপিল কমিটির স্থগিতাদেশ সত্ত্বেও ফেডারেশন চ্যাম্পিয়ন ঘোষণা করে চার্চিলকে। এমনকী ট্রফিও তুলে দেওয়া হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইন্টার কাশী কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট বা ক্রীড়া সালিশি আদালতের দ্বারস্থ হয়। এই আদালতই ফেডারেশনের সিদ্ধান্তকে স্থগিতাদেশ দেয়। সুতরাং এখনই আই লিগ চ্যাম্পিয়ন বলা যাবে না চার্চিল ব্রাদার্সকে। ইন্টার কাশীর তরফ থেকেও বলা হয়, ‘আমরা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ রায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

এই পরিস্থিতিতে চার্চিলের থেকে ট্রফি ফেরত চেয়ে চিঠি দিয়েছে এআইএফএফ। পিটিআই’কে ফেডারেশনের একসূত্র বলেন, “সোমবার আমরা চার্চিলকে আই লিগ ট্রফি চেয়ে চিঠি দিয়েছি। আমরা CAS-র আদেশ পালন করতে বাধ্য। এবার CAS বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিক। তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ট্রফি তুলে দেব।’ এই বিষয়ে চার্চিল ব্রাদার্সের কর্ণধার আলেমাও চার্চিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করেননি। তবে ফেডারেশনের চিঠি সত্ত্বেও চার্চিল ট্রফি ফেরত দিতে চাইছে না বলেই জানা যাচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.