Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Indian Football Team

এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রস্তুতি কলকাতায়, ঘোষিত ২৮ সদস্যের সম্ভাব্য দল

কবে থেকে কলকাতায় বসবে প্রস্তুতি শিবির?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৫, ১৫:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৫, ১৫:১৪

options
link
এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রস্তুতি কলকাতায়, ঘোষিত ২৮ সদস্যের সম্ভাব্য দল zoom
ফাইল ছবি
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ জুন এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। যদিও ৪ জুন, থাইল্যান্ডের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে দেখা যাবে ভারতকে। পাথুম স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচটি। তার আগে কলকাতায় ভারতীয় দলের প্রস্তুতি শিবিরের জন্য ২৮ জনের সম্ভাব্য দল ঘোষণা করেছেন ভারতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজ।

শিবিরে সুযোগ পেয়েছেন বিশাল কাইথ, শুভাশিস বোস, সুহেল ভাটের মতো তারকারা। উল্লেখ্য, ভারতের অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-২৩ ভারতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে জম্মু-কাশ্মীরের এই তারকা সুহেলের। এই প্রথমবার তিনি ভারতীয় শিবিরে ডাক পেলেন। তাঁর চেষ্টা থাকবে, নিজেকে উজাড় করে দিয়ে সিনিয়র দলে ঢুকে পড়া। অন্যদিকে, সুনীল ছেত্রীকেও দেখা যেতে চলেছে ভারতীয় ক্যাম্পে। দেখা যাবে মনবীর সিং, লালিয়ানজুয়ালা ছাংতেদেরও।

Advertisement

থাইল্যান্ড ম্যাচটিকে হংকং ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখছে ভারতীয় শিবির। ১৮ মে কলকাতায় প্রস্তুতি শিবির শুরু করবে ভারত। ১১ দিনের প্রস্তুতি সেরে ২৯ মে থাইল্যান্ড উড়ে যাবে ‘ব্লু টাইগার্স‌’। ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে হংকংয়ের বিরুদ্ধে নামার আগে দলের শক্তি দুর্বলতা যাচাই করে নিতে পারবেন ভারতীয় কোচ মানোলো মার্কুয়েজ।

ভারত এবং থাইল্যান্ড একে অপরের মুখোমুখি হয়েছে ২৬ বার। ভারত জয়ী হয়েছে সাতটিতে। ১২ বার জয়ের স্বাদ পেয়েছে ‘চ্যাংসুয়েক’। বাকি সাত ম্যাচ ড্র। ভারত শেষ দু’টি ম্যাচে জিতেছে। দু’টি ম্যাচই হয়েছিল ২০১৯ সালে। আবু ধাবিতে এএফসি এশিয়ান কাপে ৪-১ গোলে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল ভারত। এরপর বুড়িরামে ১-০ গোলে থাইল্যান্ডকে হারিয়ে কিংস কাপে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারত। ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারত রয়েছে ১২৭তম স্থানে। অন্যদিকে, থাইল্যান্ডের র‌্যাঙ্ক ৯৯। এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ সি’তে ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ, হংকং এবং সিঙ্গাপুর। 

প্রস্তুতি শিবিরের জন্য ২৮ সদস্যের দল:

গোলরক্ষক: ঋত্বিক তিওয়ারি, বিশাল কাইথ, গুরমিত সিং, অমরিন্দর সিং।

ডিফেন্ডার: নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, চিংলেনসানা সিং, আনোয়ার আলি, বরিস সিং, সন্দেশ ঝিঙ্গান, আশিস রাই, শুভাশিস বোস, মেহতাব সিং, অভিষেক সিং, নিখিল প্রভু।

মিডফিল্ডার: সুরেশ সিং ওয়াংজাম, নাওরেম মহেশ সিং, আয়ুষ ছেত্রী, উদান্ত সিং, লালেংমাউয়া রালতে, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ব্র্যান্ডন ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, সুহেল আহমেদ ভাট, ছাংতে।

কোচ: মানোলো মার্কুয়েজ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.