Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Aluminium Foil

অ্যালুমিনিয়াম ফয়েলে ওঁত পেতে বিপদ, এই খাবারগুলি ঢাকা দিলেই পেটের দফারফা!

অ্যালুমিনিয়াম ফয়েল কিছু কিছু খাবারের সংস্পর্শে আসলে হতে পারে চরম বিপদ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৬:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৬:২২

options
link
অ্যালুমিনিয়াম ফয়েলে ওঁত পেতে বিপদ, এই খাবারগুলি ঢাকা দিলেই পেটের দফারফা! zoom
অ্যালুমিনিয়াম ফয়েলে খাবার ঢাকা দিলেই পেটের দফারফা! ছবি: সংগৃহীত
Advertisement

প্রতিটি রান্নাঘরে অ্যালুমিনিয়াম ফয়েলের গুরুত্ব অন্যরকম। কোনও খাবার ঢাকা দেওয়া কিংবা মুড়ে রাখার ক্ষেত্রে রুপোলি এই একটুকরো কাগজের উপর নির্ভর করেন বহু গৃহিণী। তবে অ্যালুমিনিয়াম ফয়েলই কিছু কিছু খাবারের সংস্পর্শে আসলে, হতে পারে চরম বিপদ। পেটের সমস্যায় জেরবার হতে পারেন আপনি। তাই ভুল করেও অ্যালুমিনিয়াম ফয়েল সব খাবারে ঢাকা দেবেন না।

গরম খাবার ভুলেও অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দেবেন না। তাতে অ্যালুমিনিয়াম ফয়েলের গায়ে জল জমতে পারে। ওই জল খাবারে পড়লে তা থেকে ব্যাকটেরিয়া সংক্রমণ দেখা দিতে পারে। যা পেটের জন্য ক্ষতিকারক। তাই খাবার আগে ঠান্ডা করে তবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে রাখুন।

Advertisement

summer seven foods that weaken immunity and increase infection risk

টমেটো সস দেওয়া রয়েছে, এমন খাবার অ্যালুমিনিয়াম ফয়েল ঢাকা দেবেন না। তাতে খাবারে স্বাদ এবং গুণগত মান – দুই ক্ষেত্রেই হতে পারে পরিবর্তন। যা শরীরের জন্য ক্ষতিকারক।

tomato

পাতিলেবু, কমলালেবু, আঙুরের মতো সাইট্রিক অ্যাসিডযুক্ত খাবার ভুলেও অ্যালুমিনিয়াম ফয়েলে ঢাকবেন না। তা রাসায়নিক পরিবর্তন হতে পারে। যা পেটের জন্য অত্যন্ত ক্ষতিকারক।

Lemon

অতিরিক্ত নুন জাতীয় খাবার অ্যালুমিনিয়াম ফয়েলে রাখা ঠিক নয়। যদি রাখতেই হয় তবে অ্যালুমিনিয়াম ফয়েলে ছোট ছোট ছিদ্র করে দিন।

Salt

অনেক সময় চিজ অ্যালুমিনিয়াম ফয়েলে রেখে দেওয়া হয়। তার ফলেও নাকি পেটের সমস্য়া দেখা দিতে পারে। রাখতেই হবে ফয়েলে ছোট ছোট ছিদ্র করে দিন।

chicken-cheese-pakora

ভিনিগার মেশানো সবজি, পিঁয়াজ, আচার জাতীয় খাবার অ্যালুমিনিয়াম ফয়েলে রাখা উচিত নয়।

Vinegar

কেউ কেউ বেকড আলু অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে রাখেন। এই অভ্যাসও নাকি পেটের জন্য বেশ ক্ষতিকারক।

Baked-Potato

কোনও খাবার ফয়েলে ঢুকিয়ে মাইক্রোওভেন চালাবেন না। তার পরিবর্তে মাইক্রোওয়েভ প্রুফ বাটি কিংবা প্লেটে খাবার রেখে গরম করুন।

micro-oven

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.