Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Banana

গরমে নিমেষেই কালো কলা? জেনে নিন বেশিদিন টাটকা রাখার উপায়

ঝটপট প্রাতঃরাশে পেট ভরানোর জন্য কলার জুড়ি মেলা ভার। উপকারী এই ফলটি প্রায় প্রত্য়েক গৃহস্থ বাড়িতেই কেনা থাকে। বাইরে আবার তীব্র গরম। এই সময়ে বাজার থেকে বাড়ি নিয়ে আসামাত্রই যেন জেল্লা হারাচ্ছে কলা। কালো হয়ে যাচ্ছে খোসা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১৪:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১৪:৪৭

options
link
গরমে নিমেষেই কালো কলা? জেনে নিন বেশিদিন টাটকা রাখার উপায় zoom
ফাইল ছবি
Advertisement

ঝটপট প্রাতঃরাশে পেট ভরানোর জন্য কলার জুড়ি মেলা ভার। উপকারী এই ফলটি প্রায় প্রত্য়েক গৃহস্থ বাড়িতেই কেনা থাকে। বাইরে আবার তীব্র গরম। এই সময়ে বাজার থেকে বাড়ি নিয়ে আসামাত্রই যেন জেল্লা হারাচ্ছে কলা। কালো হয়ে যাচ্ছে খোসা। তা দেখে আর খেতে চাইছেন না কেউ। বাধ্য হয়ে ফেলে দেওয়া ছাড়া আর কোনও গতি নেই। এই পরিস্থিতিতে জেনে নিন কলা বেশিদিন টাটকা রাখার উপায়।

  • বাইরে থেকে কিনে আনার সময় কলা সাধারণত প্লাস্টিকের প্যাকেটে দেন বিক্রেতা। বাড়ি আসামাত্রই তা খুলে ফেলুন। বাইরে বের করে নিন।
  • অন্য কোনও ফলের সঙ্গে কলা রাখবেন না।
  • কোনও বাটিতে ভুলেও কলা রাখবেন না। সবচেয়ে ভালো হয় দেওয়ালে কোনও আংটার ব্যবস্থা করে কলা ঝুলিয়ে রাখুন। তাতে হাওয়া চলাচল হবে। বেশ কয়েকদিন ভালো থাকবে কলা।
  • ভুল করেও কলা গ্যাসের আশেপাশে রাখবেন না। বাড়ির এমন জায়গায় কলা রাখুন যেখানে হাওয়া চলাচল করতে পারে।

অনেক সময় কলা কৌটোয় ভরে টিফিনে দেওয়া হয়। বিশেষত বাড়ির খুদে সদস্যর টিফিন বক্সে দেওয়া হয়। কিন্তু কেটে রাখা কলায় মাত্র ৩০ মিনিটের মধ্যে কালো হয়ে যায়। তা দেখে মুখভার খুদের। টিফিন না খেয়ে বাড়িতে নিয়ে চলে আসে সে। সহজ কৌশলে এই সমস্যা থেকেও রেহাই পাওয়া যেতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
  • কলা কেটে রাখার পর লেবুর রস ব্রাশ করে দিন।
  • আপেল টিফিন বক্সে দিলে, তার সঙ্গে ভুলেও কলা দেবেন না।

কলার খোসা অতিরিক্ত কালো হয়ে গেলে কী করবেন, রইল টিপস:

  • কলার খোসা একেবারে হলুদ হয়ে গেলে ফ্রিজে কিছুক্ষণ ঢুকিয়ে রাখুন। খোসা খুললে দেখবে একেবারে তাজা।
  • কলা অত্যন্ত নরম হয়ে গেলে, তা ফেলে দেবেন না। ব্যানানা ব্রেড, প্যানকেক কিংবা মাফিন তৈরিতে কাজে লাগিয়ে দিতে পারেন।

কলা কেনার সময় কী করবেন:

  • হালকা সবুজ রঙের কলা কিনুন। তাতে তাড়াতাড়ি খোসা কালো হয়ে যাওয়ার সমস্যা কমবে।
  • কলা খাওয়ার সময় ভেবেচিন্তে বাছুন। পেকে যাওয়া কলা আগে খান।
  • নষ্ট হওয়া রুখতে কলা পেকে যাচ্ছে কিনা, খেয়াল রাখুন। আর সেইমতো ব্যবস্থা নিন।
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.