Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Belly fat

তীব্র গরমে খান এই ফলগুলি, বিনা কসরতেই ঝরবে মেদ

বিশেষজ্ঞদের মতে, এটিই হল মেদ ঝরানোর আদর্শ সময়। রোজকার খাদ্যতালিকায় কয়েকটি ফল থাকলেই কেল্লাফতে। তাতে নাকি বিনা কসরতেই ঝরবে মেদ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ২১:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ২১:৩৫

options
link
তীব্র গরমে খান এই ফলগুলি, বিনা কসরতেই ঝরবে মেদ zoom
রোজকার খাদ্যতালিকায় কয়েকটি ফল থাকলেই ঝরবে মেদ। ছবি: সংগৃহীত

ক্রমশ হু হু করে বাড়ছে তাপমাত্রার পারদ। একবার বাড়ির বাইরে বেরলে ত্রাহি ত্রাহি রব। এই সময়ে জল খাওয়া হয় অনেক বেশি। শরীর সুস্থ রাখতে তা খেতেও হবে। তার ফলে অন্য খাবার দেখলেই যেন অরুচি। মশলাদার খাবারদাবারও খেতে মন চাইছে না। বিশেষজ্ঞদের মতে, এটিই হল মেদ ঝরানোর আদর্শ সময়। রোজকার খাদ্যতালিকায় কয়েকটি ফল থাকলেই কেল্লাফতে। তাতে নাকি বিনা কসরতেই ঝরবে মেদ।

গ্রীষ্মকালে বাজারে যাওয়া মানেই ফলের দোকানে তাকালেই শুধু তরমুজ। মিষ্টি, রসে ভরপুর এই ফলে পেট ভরেও দিব্যি। আবারও হজমও হয় ঝটপট। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে। তাই এই প্রচণ্ড গরমে খাদ্যতালিকায় অবশ্যই রাখুন তরমুজ। তাতে মেদ ঝরবে। আবার জলের জোগানেও কোনও ঘাটতি হবে না।

Advertisement

Watermelon

শশা অত্যন্ত উপকারী। অবশ্যই খাদ্যতালিকায় রাখুন শশা। আপনার হজমের ক্ষমতা বাড়বে। আবার পেটও ভরবে। মেদ ঝরবে। তেমনই ত্বকের জেল্লা বাড়বে। তাই প্রখর গরমে খাদ্যতালিকায় শশা রাখতে ভুলবেন না।

Cucumber

পেঁপের উপকারিতার কথা আলাদা করে বলার নেই। শরীরের জন্য অত্যন্ত উপকারী পাকা পেঁপে। আবার ত্বকের জেল্লা বাড়াতেও এই ফলটির জুড়ি মেলা ভার। তাই অল্প ভাত খাওয়ার পর পাকা পেঁপেই হোক আপনার সঙ্গী। ঝটপট মেদ ঝরবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

5 effective foods to support liver health this monsoon

প্রচণ্ড গরমে একবার বাড়ির বাইরে বেরলেই যেন এনার্জি শেষ। হারানো শক্তি ফিরে পাওয়ার দাওয়াই আনারস। অবশ্যই এই গরমে খাদ্যতালিকায় আনারস রাখুন। পেট ভরবে ঝটপট। ঝরবে মেদ। আবার আপনার ত্বকের ঔজ্জ্বল্যও বাড়বে কয়েকগুণ। তাই আর দেরি না করে ডায়েটে যোগ করুন আনারস।

Pineapple farming gear up in Malda

স্ট্রবেরি, ব্লুবেরির মতো ফলগুলিও আপনার অতিরিক্ত মেদ ঝরাতে সক্ষম। তাই খাদ্যতালিকায় এই ফলগুলিও রাখতে পারেন। সরাসরি খেতে পারেন। কিংবা দইয়ের সঙ্গে মিশিয়েও খেতে পারেন ফলগুলি।

STRAWBERRY

আপেলও অনেকেই খেতে ভালোবাসেন। পুষ্টিবিদদের মতে, আপেলের মতো উপকারী ফল আরও হয় না। তাই রোজকার খাদ্যতালিকায় একটি করে আপেল রাখতেই পারেন। তবে মাথায় রাখবেন, অতিরিক্ত আপেল আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক। বিশেষত কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে আপেল বেশি না খাওয়াই ভালো।

apple

পেয়ারার মতো সহজলভ্য, সস্তা ফলের গুণাগুণ জানলে আপনি চমকে যাবেন। পুষ্টিবিদদের মতে, প্রতিদিন প্রাতঃরাশের পর একটি করে পেয়ারা খান। মাত্র কয়েকদিনের মধ্যে বদল আপনার নজরে পড়তে বাধ্য। তাই আজই খাদ্যতালিকায় যোগ করুন এই ফলটি।

Health Benefits: Which diseases are cured by regularly eating guava on an empty stomach

কাটার কোনও ঝক্কি নেই। যেকোনও সময় খেতে পারেন। তাতে মেদ যেমন ঝরবে, তেমনই উজ্জ্বল হবে ত্বক। খাদ্য়তালিকায় রাখুন কমলালেবু। মুসাম্বির রসও খেতে পারেন। উপকার পাবেন হাতেনাতে।

Orange farming faces problem in Kalimpong

বিশেষজ্ঞদের মতে, রোজ একথালা করে সব ফলমিশ্রিত স্যালাড খান। ১৫ দিন পরই চেহারায় তফাৎ নজরে আসবে আপনার। তাই আর দেরি না করে মেদহীন, ছিপছিপে চেহারা পেতে আজই বদলান খাদ্যাভ্যাস।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.