দোলের সকাল মানেই আবির আর রঙের মেলা। তবে বাঙালির দোল উৎসব (Holi 2026 ) শুধু রং খেলায় সীমাবদ্ধ নয়। এই বিশেষ দিনে আড্ডাকে আরও জমজমাট করে তুলতে প্রয়োজন হয় বিশেষ পানীয়। আর সেই তালিকায় একেবারে উপরের দিকেই রয়েছে ভাঙের শরবত। দোলের দিন ভাঙের শরবত ছাড়া যেন আনন্দটা একেবারেই বেমানান। কিন্তু কীভাবে বানাতে হয় এই শরবত? জেনে নিন।

আরও পড়ুন:
কী কী উপকরণ লাগে?
ভাঙের শরবত তৈরির প্রক্রিয়াটি খুব একটা কঠিন নয়। তবে প্রয়োজন সঠিক উপকরণের মাপ। এই সুস্বাদু শরবত বানাতে প্রয়োজন দুধ, ডাবের জল, কাজুবাদাম, চিনেবাদাম, মাখা সন্দেশ, চিনি, গোলাপ জল, কেওড়ার জল, মৌরি গুঁড়ো এবং অবশ্যই ভাং পাতা বাটা।
কীভাবে বানাবেন?
প্রস্তুত প্রণালীটি শুরু করতে হবে আগের দিন রাত থেকেই। চিনেবাদাম ও কাজুবাদাম আগের রাতে জলে ভিজিয়ে রাখতে হবে। এরপরের দিন দুধের সঙ্গে চিনি মিশিয়ে জ্বাল দিয়ে ঘন করে নিয়ে পুরোপুরি ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে দুধের মধ্যে ভিজিয়ে রাখা বাদাম বাটা, মাখা সন্দেশ, ভাং পাতা বাটা, ডাবের জল এবং মৌরি গুঁড়ো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

এরপর এই মিশ্রণটি একটি আলাদা পাত্রে ঢেলে তার মধ্যে গোলাপ জল ও কেওড়ার জল মিশিয়ে দিন। তবে শরবতের স্বাদ ও গন্ধ দ্বিগুণ করতে একটি বিশেষ কৌশল ব্যবহার করা হয়। একটি তামার পাত্র গ্যাসে খুব ভালো করে গরম করে নিয়ে সরাসরি শরবতের মিশ্রণে ডুবিয়ে দিতে হবে। এতে পানীয়টিতে এক বিশেষ ধোঁয়াটে সুগন্ধ ও স্বাদ আসে।
সবশেষে, গ্লাসে বরফের টুকরো দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। সত্যি বলতে, ভাঙের শরবত ছাড়া দোল উৎসব অসম্পূর্ণ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্কুলের বাইরে ছাত্রীদের সামনে হস্তমৈথুন! যুবককে পাকড়াও করল ছাত্ররা, হইচই মালদহে
-
কাশ্মীরে সরকার ভাঙার ষড়যন্ত্র বিজেপির! ‘শীর্ষ নেতাকে ৩০ কোটির টোপ’, বিস্ফোরক ওমর আবদুল্লা
-
জেলা সংগঠন ভাঙনে জর্জরিত মমতা! নেত্রীর ঘনিষ্ঠরাই এবার ঋতব্রত শিবিরের দায়িত্বে
-
২১ জুলাইয়ের অনুমতি পেল ঋতব্রত শিবির! সোম থেকে গান্ধী মূর্তি এলাকায় প্রস্তুতি শুরু ‘আসল’ তৃণমূলের
-
৭ বছরের শিশুকে ধর্ষণ করে খুন! মলের বেসমেন্টে ছুড়ে ফেলা হল দেহ, উত্তরপ্রদেশে চাঞ্চল্য