দিব্যি হাসিঠাট্টা করছেন। তার কিছুক্ষণের মধ্যেই মনখারাপ। যেন আর কিছুই ভালো লাগছে না। আচমকা রেগে যাচ্ছেন। কাউকে কুকথা বলছেন। আবার কখনও একটুতেই আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলছেন। এমন সমস্যার শিকার হলে চিকিৎসকের কাছে যাওয়া বাধ্য়তামূলক। তবে ঘরোয়া টোটকায় খাবারদাবারে কিছু বদলেই পেতে পারেন চনমনে মেজাজ।
খাদ্যতালিকার একেবারে শুরুতেই রাখতে পারেন ডার্ক চকোলেট। এতে থাকে অ্যাক্সি অক্সিডেন্ট সমৃদ্ধ ৭০ শতাংশ কোকো। যা সেরোটোনিন নিঃসরণে সাহায্য করে। বলে রাখা ভালো, এই সেরোটোনিন শরীরের পক্ষে উপকারী হরমোনগুলির অন্যতম। তাই ডার্ক চকোলেট খেলে নিমেষে দূর হতে পারে মনখারাপ।
আরও পড়ুন:

ওমেগা থ্রি-ও আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্য়ন্ত উপকারী। তাই উদ্বেগ কাটিয়ে মনকে আবার চাঙ্গা করে তোলার জন্য ওমেগা থ্রি সমৃদ্ধ মাছ খেতে পারেন।

আমন্ড, ফ্ল্যাক্সসিডস খেতে পারেন। তাতেও বারবার মেজাজ বিগড়ে যাওয়ার সমস্যা থেকে রেহাই পেতে পারেন।

কালোজাম, স্ট্রবেরিতেও থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট। যা মনমেজাজ ভালো রাখতে সাহায্য করে তাই এই ধরনের খাবার খেতে পারেন।

এছাড়া দই, আচারের মতো খাবারদাবারও আপনার সেরোটোনিনের মতো ‘হ্য়াপি হরমোন’ নিঃসরণে সহায়ক। তাই এগুলিও চাইলে খেতে পারেন।

খাদ্যতালিকার পাশাপাশি আপনার জীবনযাপনেও কিছু বদল আনা প্রয়োজন। তাতেই আরও সুন্দর হবে জীবন। সেগুলি ঠিক কী ?
- ভুল করেও ঘুমোতে যাওয়ার আগে মোবাইল স্ক্রল করবেন না। ঘুম থেকে উঠেও মোবাইল দেখবেন না। কিছুক্ষণ মোবাইল থেকে বিরত থাকুন।
- রাতে ভালো করে ঘুমোন। ভালো ঘুম হওয়া মানেই শরীর সুস্থ। আর মেজাজও চাঙ্গা।
- ভোরবেলা ঘুম থেকে উঠুন। বাড়ি থেকে বেরিয়ে একটু হেঁটে আসুন। কিংবা জানলার পাশে চা কিংবা কফি হাতে বসুন। নিজেকে কিছুটা সময় দিন।
- সকালে যোগব্যায়াম, নাচ করতে পারেন। তাতে এন্ডোর্ফিন নির্গত হবে। যা আপনার শরীরকে দিনভর চাঙ্গা রাখতে সাহায্য করবে।
এই টোটকায় কাজ না হলে চিকিৎসকের পরামর্শ নিন। তাতেই মিলবে রেহাই। সুস্থ থাকবে শরীর ও মন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস