শ্রাবণ জুড়ে নিরামিষ রান্নার ধুম। একঘেয়ে সাবুদানা-ফলাহারে ক্লান্ত হয়ে গেলে বানিয়ে নেওয়া যায় একেবারে ভিন্ন স্বাদের নিরামিষ আহার। আজ রইল এমনই ৩ অনন্য রেসিপির সন্ধান। তা বাঙালি স্বাদের সঙ্গে ঠিক না মিললেও, ভারতের বিভিন্ন এলাকায় শ্রাবণ উদযাপনে রান্না হয় (Sawan Sombar)।

আরও পড়ুন:
১। আলু-বাদামের ‘মিসাল’
মুম্বইয়ে পাওভাজির সঙ্গত হিসেবে মাখো মাখো ‘মিসাল’ খাওয়া হয়ে থাকে। বানাতে প্রয়োজন—
• সেদ্ধ আলু – ৩০০ গ্রাম
• ভাজা চিনাবাদাম – ১৫০ গ্রাম
• ঘি – ২ টেবিলচামচ
• জিরে – ১ চা-চামচ
• কাঁচা লঙ্কা কুচি – ২টি
• আদা কুচি – ১ টেবিলচামচ
• কারিপাতা
• নারকেল কোরানো – ৫০ গ্রাম
• টক দই – আধ কাপ
• চিনি/গুড় – ১ চা-চামচ
• লেবুর রস – ১ টেবিলচামচ
• ধনেপাতা কুচি – ২ টেবিলচামচ
কড়াইয়ে ঘি গরম করে জিরে ফোড়ন দিন। কাঁচা লঙ্কা ও আদা দিয়ে এক মিনিট ভাজুন। সেদ্ধ আলু দিয়ে ২–৩ মিনিট হালকা করে নাড়ুন। এরপর ভাঙা চিনাবাদাম, নারকেল ও ভাজা জিরের গুঁড়ো মেশান। লবণ দিয়ে, জল ঢেলে ৮–১০ মিনিট ফুটতে দিন। আঁচ কমিয়ে ফেটানো দই ধীরে ধীরে মেশাতে হবে ও ক্রমাগত নাড়তে হবে। সামান্য চিনি/গুড় দিয়ে, শেষে লেবুর রস মেশান। পুরি-পরোটার সঙ্গে দিব্যি লাগে এই মিসাল।

২। সামা চাল ও নারকেলের পোলাও
সামা চালের খিচুড়ি বাংলায় খাওয়া হয় এমনিতেও। তবে এই পোলাও বানাতে দরকার পড়বে—
• সামা চাল – ১ কাপ
• ঘি – ২ টেবিলচামচ
• নারকেল কোরানো – অর্ধেক কাপ
• ভাজা চিনাবাদাম – ৩ টেবিলচামচ
• কাজু – ২ টেবিলচামচ
• কিশমিশ – ১ টেবিলচামচ
• জিরে – অর্ধেক চা-চামচ
• কাঁচালঙ্কা – ১টি
সামা চাল ভালোভাবে ধুয়ে, ১০ মিনিট ভিজিয়ে রাখুন। জল ঝরিয়ে ২ কাপ জলে রান্না করুন। চাল নরম হলে জল ঝরিয়ে রাখুন। কড়াইয়ে ঘি গরম করে জিরে ফোড়ন দিন। কাজু, চিনাবাদাম ও কিশমিশ হালকা ভেজে নারকেল ও কাঁচালঙ্কা দিন। এক মিনিট নেড়ে রান্না করা চাল মিশিয়ে দিন। লবণ দিয়ে আরও ২–৩ মিনিট রান্না করুন। যে কোনও নিরামিষ তরকারির সঙ্গে খাওয়া যেতে পারে।

৩। নারকেল-মাখানার ক্ষীর
মাখানার ক্ষীর খাওয়া চলেই শ্রাবণ মাসে। তাতে নারকেল মেশালে বাড়তি স্বাদ যোগ হয়। এমন ক্ষীর বানাতে প্রয়োজন—
• মাখানা – ৫০ গ্রাম
• ফুল-ফ্যাট দুধ – ৫০০ মিলিলিটার
• নারকেল কোরানো – ৩ টেবিলচামচ
• গুড় – ৩ টেবিলচামচ
• ঘি – ১ চা-চামচ
• কাজু কুচি – ২ টেবিলচামচ
• এলাচ গুঁড়ো – অর্ধেক চা চামচ
ঘিয়ে মাখানা ৩–৪ মিনিট ভেজে নিন। দুধ কম আঁচে ১০–১২ মিনিট ফুটতে দিন। এরপর মাখানা ও নারকেল দিয়ে আরও ৫ মিনিট ফোটান। আঁচ বন্ধ করে সামান্য ঠান্ডা হলে গুড় মেশান। শেষে এলাচ ও কাজু দিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?