Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Baked Oats recipe

মেদ ঝরবে, মিষ্টিমুখও হবে, সহজেই বানিয়ে ফেলুন বেকড ওটস

ওটসের কোনও রকম নিজস্ব স্বাদ-গন্ধ নেই। পুষ্টিবিদরা বলছেন, এতে প্রচুর পরিমাণে বিটা-গ্লুক্যান ফাইবার রয়েছে ফলে মেদ জমে না। আবার এ জাতীয় ফাইবারের কারণেই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৬:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৬:১১

options
link
মেদ ঝরবে, মিষ্টিমুখও হবে, সহজেই বানিয়ে ফেলুন বেকড ওটস zoom
ওটস ও ফল দিয়ে তৈরি এই বেকড ডেজার্ট‌ অত্যন্ত উপাদেয়।

মেদ ঝরাতে হবেই হবে, তার জন্য পালটে ফেলতে হবে এতদিনের খাওয়ার অভ্যাস। কিন্তু সুগার ক্রেভিং রুখবেন কী করে? পুষ্টিবিদরা বলছেন, রুখতেই হবে, এমন নয়। সঠিক উপাদানে তৈরি করলে, ডায়েট চলাকালীন খাওয়াই যায় পছন্দের ডেজার্ট। বানাতে প্রয়োজন পড়বে ওটস!

হ্যাঁ, শুনে অবাক হতে হয় বইকি। ওটসের কোনওরকম নিজস্ব স্বাদ-গন্ধ নেই। কিছু না কিছুর সঙ্গে মিশিয়ে তবেই খাওয়া সম্ভব তাই। তা দিয়ে জলখাবার বানানো গেলেও, মিষ্টি বানানো যায় কি? পুষ্টিবিদরা বলছেন, এতে প্রচুর পরিমাণে বিটা-গ্লুক্যান ফাইবার রয়েছে ফলে মেদ জমে না। আবার এ জাতীয় ফাইবারের কারণেই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
recipe for baked oats dessert during weight loss journey
বেকিং পাত্রে সাজিয়ে, চামচ দিয়ে সমান করে দিন উপরের তল।

তাই তৈরি করা যেতে পারে ‘বেকড ওটস’ (Baked Oats)। একরত্তিও চিনি নেই এতে, কিন্তু সুগার ক্রেভিং দিব্যি মেটাতে পারে।

উপকরণ

  • রোলড ওটস (২৫০ গ্রাম)
  • ৪টে আপেল
  • ৪ টেবিলচামচ ফ্ল্যাক্স সিড (গুঁড়ো)
  • কাজু (৫০ গ্রাম)
  • গুড় (৫০ গ্রাম)
  • যে কোনও বেরি-জাতীয় ফল (৬০ গ্রাম)
  • ৩ চা-চামচ দারুচিনি গুঁড়ো
  • অর্ধেক চা-চামচ বেকিং পাউডার
  • অর্ধেক চা-চামচ লবণ
  • দুধ (৪০০ মিলি)
  • ২ চা-চামচ ভ্যালিনা এক্সট্র্যাক্ট
  • গলানো মাখন (২০ গ্রাম)

প্রণালী

  • ছোট বাটিতে ৬ চামচ দুধে ফ্ল্যাক্স সিড মিশিয়ে একপাশে সরিয়ে রাখুন। কিছুক্ষণ তা থকথকে হয়ে যাবে।
  • বড় বাটিতে ওটস, গুড়, কুচানো কাজু, দারুচিনি, বেকিং পাউডার ও লবণ মিশিয়ে নিন।
  • আপেল ঘষে নিন গ্রেটারে। যদি ফলটি রসালো হয়, তবে জল ঝরিয়ে তবে বাকি উপাদানের সঙ্গে মিশিয়ে নিন।
  • বাকি দুধের সঙ্গে থকথকে হয়ে যাওয়া ফ্ল্যাক্স সিড মিশিয়ে, দিয়ে দিন ভ্যানিলাও। খানিকক্ষণ নেড়ে নিয়ে গলানো মাখন দিয়ে দিন তাতে।
  • বেকিং ট্রে-তে মাখন বুলিয়ে নিন। প্রথমে ওটস-সহ বাকি উপাদান, ও তারপর দুধের মিশ্রণটি ঢেলে দ্রুত মেশাতে থাকুন। উপরিতল সমান করে দিন চামচ দিয়ে। ছড়িয়ে দিন পছন্দের বেরি।
    recipe for baked oats dessert during weight loss journey
    মিটবে ‘সুগার ক্রেভিং’, ভরবে মন।
  • আভেন ১৮০ ডিগ্রিতে প্রি-হিট করে রাখুন। ৩৫ মিনিট অবধি বেক করুন আভেনে। ওটস কেকে উপরিত বাদামি ও মুচমুচে হয়ে যাওয়া উচিত। তবে ভিতরের অংশ যেন নরম তুলতুলে থাকে।
  • বের করে আনার পর রেখে দিন ১০ মিনিট পর্যন্ত। পরিবেশনের আগে উপরে ছড়িয়ে দিন এক-দু চামচ মধু। বানাতে বেশ কিছুক্ষণ সময় লাগলেও স্বাদে অসামান্য বেকড ওটস। মুহূর্তে মুখে মিলিয়ে যায়। ভরে ওঠে পেট-মন দুই-ই।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.