বাইরে লু বইছে। বৈশাখের রোদে তেতেপুড়ে নাজেহাল জনজীবন। এমন আবহে বাড়িতে অতিথি মানেই তাঁদের শরীর জুড়োনোর চিন্তায় গৃহকর্তার কপালে ভাঁজ। হাতের কাছে বাজারচলতি ঠান্ডা পানীয়ের অভাব নেই। তবে, ঘরে তৈরি স্বাস্থ্যকর উপকরণ দিয়ে বানানো পানীয়ে আতিথেয়তা জমে ওঠে। একই সঙ্গে শরীরের যত্ন নেওয়াও হয়। আম দিয়ে তৈরি এক গ্লাস ঘন লস্যি জমিয়ে দিতে পারে আত্মীয়তা। পাকা আম আর দইয়ের এই যুগলবন্দি বানানোও খুব সহজ। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কেল্লাফতে করা সম্ভব। চটজলদি আম লস্যি বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন অতিথিকে। রইল সেই সহজ ঘরোয়া রেসিপি (Mango Lassi Recipe)।

আরও পড়ুন:
উপকরণ
পাকা আমের টুকরো- ১কাপ
টক দই (লো ফ্যাট)- ১ কাপ
ঠান্ডা দুধ- ১/২ কাপ
মধু বা প্রাকৃতিক সুইটনার- ১-২ টেবিল চামচ
এলাচ গুঁড়ো- ১ চিমটি
বরফ কুচি (প্রয়োজনমতো)

প্রণালী
পদ্ধতি খুবই সহজ। প্রথমে একটি ব্লেন্ডারে পাকা আমের টুকরোগুলো নিন। যতক্ষণ না আমটি মসৃণ হয়ে পেস্ট তৈরি হচ্ছে, ততক্ষণ ব্লেন্ড করুন। আমের পাল্প তৈরি হয়ে গেলে তার মধ্যে একে একে লো-ফ্যাট দই, ঠান্ডা দুধ ও মধু দিয়ে দিন। সুগন্ধের জন্য এলাচ গুঁড়ো দিতে ভুলবেন না। এবার সবকটি উপকরণ একসঙ্গে বেশ কিছুক্ষণ ব্লেন্ড করে নিন। সব মিশে গিয়ে যখন ঘন মিশ্রণ তৈরি হবে, তখন তাতে কয়েক টুকরো বরফ দিয়ে দিন। আরও একবার হালকা ব্লেন্ড করে নিলেই তৈরি আম লস্যি। এবার সুন্দর গ্লাসে ঢেলে উপর থেকে সামান্য আমের কুচি ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। অল্প সময়ে তৈরি এই পানীয় আপনাকে দিনভর চনমনে রাখবে। শরীরের আর্দ্রতা ধরে রাখতে এর জুড়ি মেলা ভার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নকশাল নেতা সরোজ দত্তর এনকাউন্টার দেখেছিলেন উত্তমকুমার! ন্যায়-প্রশ্নে বরাবরই বিদ্ধ পুলিশ
-
অসময়ে রথযাত্রা উদযাপন! ওড়িশা থেকে ইসকনের উৎখাত চেয়ে বিক্ষোভ কলিঙ্গ সেনার
-
সরকারি নির্দেশ অমান্য করে হকার উচ্ছেদ! আসানসোলের ৩ আধিকারিককে শোকজ
-
ঝাড়গ্রামে হাতির পাল, বন দপ্তরের কর্মীদের উপর হামলা! উলটে ফেলা হল গাড়ি
-
যত নষ্টের গোড়া আইপ্যাক! ঋতপন্থী তৃণমূলে জেলা সভাপতির দায়িত্ব পেয়েই বিস্ফোরক অনুব্রত