সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাসনার সেরা বাসা রসনায়’। কবিগুরু রবীন্দ্রনাথ সেই কবেই বাঙালির রসনাতৃপ্তিকে চিহ্নিত করে গিয়েছেন। যে মাছগুলো নিয়ে বাঙালির সবচেয়ে বেশি আগ্রহ তার মধ্যে অন্যতম চিংড়ি। ধোঁয়া ওঠা ভাতে কাঁচা সর্ষের তেল ছড়ানো চিংড়ি মালাইকারির স্বাদ অতুলনীয়। এবার বাঙালির এই রেসিপিরই বিশ্বজুড়ে জয়জয়কার। বিশ্বের সেরা দশ চিংড়ির পদের তালিকায় জায়গা দখল করে নিয়েছে এই মালাইকারি।
বিশ্বের নানা প্রান্তেই সামুদ্রিক খাবার বেশ জনপ্রিয়। যার মধ্যে কেন্দ্রবিন্দুতে থাকে চিংড়ির নানা পদ। যেমন- গ্রীসের সিমিয়াকো গারিদাকি, স্পেনের গাম্বাস আল আজিলো। সম্প্রতি নানা প্রজাতির চিংড়ি দিয়ে তৈরি বিভিন্ন খাবার নিয়ে সমীক্ষা করে জনপ্রিয় খাদ্য ও পর্যটন গাইড ‘টেস্টঅ্যাটলাস’। সেখানেই জয়জয়কার চিংড়ি মালাইকারির। তালিকায় ৬ নম্বর স্থান দখল করেছে বাঙালির প্রিয় এই পদ।
এই খাবারটিতে তৈরি করার ক্ষেত্রে প্রথমে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে ভাজা হয়। তারপর তেলে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ, লঙ্কা, রসুন-আদা বাটা দিয়ে কষানো হয়। তারপর ভাজা মাছগুলো দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করা হয়। পরিবেশন করা হয় গরম ভাতের সঙ্গে। থকথকে ঝোল আর বিভিন্ন মশলার মিশেলে এর স্বাদ হয় অতুলনীয়। এই রেসিপিরই এখন বিশ্বজুড়ে জয়জয়কার। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে গ্রীসের সিমিয়াকো গারিদাকি। এক নজরে দেখে নিন সেরা দশ চিংড়ি মাছের রেসিপির তালিকা-
১। সিমিয়াকো গারিদাকি- গ্রীস
১। ক্যামারোনস এনচিপটলাডোস- মেক্সিকো
৩। গাম্বাস আল আজিলো- স্পেন
৪। ভাজা চিংড়ি (আপনি বাও জিয়া) – চিন
৫। টাকোস গোবারনাডোরা – মেক্সিকো
৬। চিংড়ি মালাই কারি – ভারত
৭। তেমারিন্ড সসে চিংড়ি – মেক্সিকো
৮। ইবি ফুরাই – জাপান
৯। আগুয়াচিলে – মেক্সিকো
১০। বোবো ডি কামারাও – ব্রাজিল
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট