রাতে ভারী খাওয়াদাওয়া হলেই পেটে ফেঁপে যায়, এমন সমস্যায় ভোগেন অনেকেই। ওষুধের উপরেও সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়া চলে না। তাছাড়া অতিরিক্ত মাত্রায় সেবন করলে পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ও থেকে যায়। তাই সকলেই খোঁজেন এমন কোনও সমাধান যা শরীরের ক্ষতি না করেও পেটে ফেঁপে যাওয়া কমায়।
সম্প্রতি শর্মিলা-কন্যা সোহা আলি খান (Soha Ali Khan) জানিয়েছেন এমন সমস্যারই এক সহজ সমাধানের কথা। জানিয়েছেন, রাতের খাবারের পরের তিনি ঘরে তৈরি এক বিশেষ ‘ডাইজেস্টিভ টি’ (Digestive Tea) পান করেন। এই পানীয় পেট ফাঁপার অস্বস্তি দূরে করে, হজম সহজ হয়।
আরও পড়ুন:

খাওয়াশেষে পেট ফেঁপে যায় কেন?
খুব দ্রুত খাবার খেলে, প্রয়োজনের তুলনায় বেশি খাবার খেলে, এবং অতিরিক্ত কার্বনেটেড পানীয়র কারণে পেট ফাঁপার সমস্যা হতে পারে।
সোহা আলি খানের এই বিশেষ ডাইজেস্টিভ টি তৈরি হয় ৪টি মুখ্য উপাদানে— দারুচিনি, আদা, মৌরি ও তুলসীপাতা। এই উপাদানগুলির প্রত্যেকটির নিজস্ব গুণাবলী রয়েছে, যা হজমের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
ভারী খাবারের শেষে হজমি হিসেবে মৌরির ব্যবহার আজকের নয়। এতে প্রদাহনাশক উপাদান রয়েছে, যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। আদা দ্রুত হজমে সাহায্য করে।তুলসীপাতা অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী এবং অন্ত্রের ‘মাইক্রোবায়োটা’র ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। দারুচিনিতে অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল রয়েছে। যদিও অতিরিক্ত দারুচিনি অ্যালার্জি সৃষ্টি করতে পারে। তাই পরিমাণের দিকে নজর রাখা জরুরি।
ডাইজেস্টিভ চা বানাতে প্রয়োজন—
• ১টি ছোট দারুচিনির টুকরো
• ১ ইঞ্চি আদা, কুচি করা
• অর্ধেক চা-চামচ মৌরি
• ৪–৫টি তুলসীপাতা

প্রণালী:
পাত্রে জল ফুটিয়ে নিন। তাতে দারুচিনি, আদা ও মৌরি দিয়ে ৫–৭ মিনিট হালকা আঁচে ফুটতে দিন। আঁচ বন্ধ করে তুলসীপাতা দিন এবং ২–৩ মিনিট ঢেকে রাখুন। ছেঁকে নিয়ে হালকা গরম থাকতেই পান করুন। চিনি না দেওয়াই ভালো, মিষ্টি খেতে খুব ইচ্ছে হলে সামান্য গুড় বা মধু দেওয়া যেতে পারে।
তবে দীর্ঘদিন ধরে তীব্র পেট ফাঁপার সমস্যা থাকলে ঘরোয়া উপায়ের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সোনা দিয়ে রূপচর্চা! হুজুগে ‘২৪ ক্যারাট গোল্ড সিরাম’ কিনেছেন? ছোট্ট ভুলে হতে পারে বিরাট ক্ষতি
-
আর জি করে রোগীর মৃত্যু, চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিবারে, অবস্থা সংকটজনক ছিল দাবি হাসপাতালের
-
‘মহিলা’দের ইভেন্টে পদকজয় দুই ‘পুরুষে’র, ঐতিহাসিক টেস্টজয়ের দিনই কলঙ্ক বাংলাদেশের
-
ভব্য’ স্কিমে ফিরছে হারানো গৌরব! আসানসোলের বন্ধ ঢাকেশ্বরী কটন মিল ঘিরে নতুন আশার আলো
-
স্বাধীনতা দিবসে ‘বন্দে মাতরম’ গাইতে বাধা! সোনিয়ার নিন্দায় শুভেন্দু, কংগ্রেস নেত্রীকে চিঠি বঙ্কিমের প্রপৌত্রের