Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
shikanji masala

বাড়িতেই বানিয়ে ফেলুন শিকাঞ্জির পাউডার, দোকানের মতো লেবুর শরবত তৈরি হবে চুটকিতে!

গ্রীষ্মকালে সবচাইতে কাজে দেয় লেবুর শরবত, রাজ্যভেদে যার নাম নিম্বু শিকাঞ্জি। স্বাদ সামান্য আলাদা। কারণ সাধারণ লেবুজলের পাশাপাশি কয়েকরকমের মশলা দেওয়া হয় এই পানীয়তে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ১৫:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ১৫:৫৫

options
link
বাড়িতেই বানিয়ে ফেলুন শিকাঞ্জির পাউডার, দোকানের মতো লেবুর শরবত তৈরি হবে চুটকিতে! zoom
Advertisement

তীব্র গরমে মুহুর্মুহু গলা শুকিয়ে কাঠ! বিশেষত বাইরে থেকে বাড়ি ফিরলে, তৃষ্ণায় প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। কেবল জল খেলে যেন হারানো এনার্জি ফিরে পাওয়া যায় না। শরবত খেলে বেশ হয়, কিন্তু ক্লান্ত শরীরে ফিরেই মাত্র শবরত বানিয়ে খাওয়ার ইচ্ছে থাকে কি? এমন অবস্থায় তাই কাজে দেয় এমন কোনও রেডি প্রি-মিক্স, যা কেবল জল গুললেই মনমতো শবরত তৈরি হয়ে যায়। সত্যি বলতে, এ জাতীয় প্রি-মিক্স খুঁজলে কিনতে পাওয়া যায় ঠিকই। কিন্তু সেসবে ভরপুর চিনি থাকে। থাকতে পারে ক্ষতিকারক প্রিজারভেটিভও। তাই এসব ছেড়ে, বাড়িতে নিজে হাতে তৈরি করে নিতে পারলে পুষ্টিগুণ নিয়ে আর কোনও প্রশ্ন থাকে না মনে।

গ্রীষ্মকালে সবচাইতে কাজে দেয় লেবুর শরবত, রাজ্য ভেদে যার নাম নিম্বু শিকাঞ্জি। স্বাদ সামান্য আলাদা। কারণ সাধারণ লেবুজলের পাশাপাশি কয়েকরকমের মশলা (shikanji masala) দেওয়া হয় এই পানীয়তে। শরীরকে ভিতর থেকে আর্দ্র রাখতে সাহায্য করে এই। সারাদিন চলার মতো এনার্জি দেয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

how to make easy shikanji masala at home

শিকাঞ্জি পাউডার বানাতে প্রয়োজন—

  • সাধারণ লবণ (১ টেবিলচামচ)
  • গোলমরিচ গুঁড়ো (১ টেবিলচামচ)
  • ভাজা জিরের গুঁড়ো (১ টেবিলচামচ)
  • বিটনুন (১ টেবিলচামচ)
  • পুদিনা পাতা শুকিয়ে গুঁড়ো করা/ দোকান থেকে কেনা পুদিনা পাউডার (১ টেবিলচামচ)
  • চাট মশলা (১ চা-চামচ)
  • কেনা অথবা বাড়িতে বানানো আদা গুঁড়ো (১ চা-চামচ)
  • চিনি গুঁড়ো (১ চা-চামচ)

সমস্ত এক জায়গায় নিয়ে মিশিয়ে নিন। স্বাদ বুঝে ঝাঁঝ বা মিষ্টির মাত্রা কমিয়ে বাড়িয়ে দিন। সংরক্ষণ করুন এয়ারটাইট কাচের বয়ামে। কোনওভাবেই জল যেন না লাগে, সে বিষয়ে সচেতন হতে হবে। খাওয়ার সময় এক গ্লাস ঠান্ডা জলে প্রথমেই পাতিলেবু চিপে নিন। তারপর এক চামচ শিকাঞ্জি মশলা মিশিয়ে নিন ভালোভাবে। প্রাণ জুড়াবে, শরীর শীতল হবে ভিতর থেকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.