স্বাদ ও স্বাস্থ্য দুইই থাকবে, এমন খাবার যে খুঁজলেই পাওয়া যায়, তা নয়। সাধারণত যেসব খাবার খেতে ভালো লাগে, সেগুলো স্বাস্থ্যকর নয়; আবার স্বাস্থ্যকর খাবারের স্বাদ অনেকেরই পছন্দ হয় না। তবে আজ রইল এমন এক মিষ্টি রেসিপি, যা মুখে দিলেই নিমেষে ভাঙবে এই চলতি ধারণা। রেসিপির নাম ‘ওটস লাড্ডু’ (Oats Laddu Recipe)! ফাইবারসমৃদ্ধ এই মিষ্টি লাড্ডু শরীরে দীর্ঘসময় শক্তি জোগায়, তৈরি করাও বেশ সহজ।
আরও পড়ুন:
উপকরণ
• ওটস – ১ কাপ
• আমন্ড, আখরোট ও কাজুবাদাম কুচি – ১ কাপ
• নারকেল কোরানো – ১ কাপ
• পোস্ত – ১ চা-চামচ
• কিশমিশ – ২–৩টি
• তরমুজের বীজ – ২ চা-চামচ
• এলাচ গুঁড়ো – অর্ধেক চা-চামচ
• গোটা আখের গুড় – ২ কাপ
• ঘি – ১–২ চা-চামচ
পোস্ত দিয়ে শুরু হবে প্রস্তুতি পর্ব। পোস্ত জলে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে বেটে নিন। একটি পাত্রে শুকনো খোলায় আমন্ড, আখরোট ও কাজুবাদাম ভেজে নিন। বেশি তেল বা ঘি ব্যবহার করার প্রয়োজন নেই। বাদাম ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে ঠান্ডা হতে দিন।
এবার প্যানে সামান্য ঘি গরম করে, ওটস দিয়ে কম আঁচে হালকা করে ভেজে নিন। ওটসের সুন্দর গন্ধ বেরিয়ে এলে নামিয়ে একটি প্লেটে রাখুন ও ঠান্ডা হতে দিন।
পাত্রে সামান্য ঘি দিয়ে বেটে রাখা পোস্ত নাড়াচাড়া করে নিন। সেটিও আলাদা করে তুলে রাখুন।
এবার শুকনো খোলায় ভাজা ওটস, কুরানো নারকেল ও ভাজা বাদাম একসঙ্গে মিক্সারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিন। খুব মিহি না করে হালকা দানাদার রাখলে লাড্ডুর স্বাদ ভালো হবে। আখের গুড়ের পাটালি কুরিয়ে নিন। এরপর ওটস ও বাদামের গুঁড়োর সঙ্গে ভাজা পোস্ত, তরমুজের বীজ, কিশমিশ ও এলাচ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন।
হাতে সামান্য ঘি মেখে নিন। এরপর মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে লেবুর আকারের গোল লাড্ডু তৈরি করুন।
লাড্ডু ভেঙে গেলে কী করবেন?
মিশ্রণটি যদি জমাট না বাঁধে বা লাড্ডু তৈরির সময় ভেঙে যায়, তাহলে পুরো মিশ্রণটি আবার একটি প্যানে দিয়ে সামান্য গরম করে নিন। এরপর কিছুটা ঠান্ডা হলে হাতে নিয়ে লাড্ডুর আকার দিন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঋগ্বেদ থকে মিশরীয় জনবিশ্বাসে সোনালি তরল, দেবভোগ্য মধুর কথা
-
জোম্যাটোতে এবার টাকা দিয়েও মিলবে না এই খাবার! কেন এমন সিদ্ধান্ত ফুড অ্যাপের?
-
সকালে ৬ মাসের শিশুকে অপহরণ! মধ্যরাতে পুলিশের রোমহর্ষক অভিযানে উদ্ধার, ধৃত ৩
-
সোশাল মিডিয়া অতীত, এবার পর্ন ওয়েবসাইটের মাধ্যমেই কাশ্মীরে জঙ্গি নিয়োগ করছে পাকিস্তান!
-
বাঁ হাতে নতুন ট্যাটু কোহলির, কীসের ইঙ্গিত? ভাইরাল ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে

