Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Harshvardhan Rane

মেদহীন ঝরঝরে শরীর পেতে হন্যে? রান্নাঘরেই রয়েছে ‘মুশকিল আসান’, হদিশ দিলেন হর্ষবর্ধন রানে

বাঙালি খাবারে রগরগে মাছ-মাংসের ঝোলে গরম মশলা হিসেবেই সবচাইতে বেশি ব্যবহার দারুচিনির। নানা ধরনের ডেজার্ট বানাতেও দারুচিনি কাজে লাগানো যায়। তা বলে মেদ ঝরাতে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৬, ১৯:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৬, ১৯:১৩

options
link
মেদহীন ঝরঝরে শরীর পেতে হন্যে? রান্নাঘরেই রয়েছে ‘মুশকিল আসান’, হদিশ দিলেন হর্ষবর্ধন রানে zoom
নামী দামি সুপারফুড নয়, মেদ ঝরানোর কাজে হর্ষবর্ধন রানের পছন্দ দারুচিনি।

সুঠাম পেশিবহুল শরীর, অথচ মেদহীন— ফিটনেসের প্রসঙ্গে বরাবরই ‘নো-ননসেন্স’ জীবনযাপনে বিশ্বাসী বলিউড অভিনেতা হর্ষবর্ধন রানে (Harshvardhan Rane)। অর্থাৎ, কোনওরকম শর্টকাট অবলম্বন করেন না তিনি। নিয়মিত শরীরচর্চা করেন। অন্যান্য তারকাদের মতো কখনওই কৃত্রিম প্রোটিন পাউডারের বিজ্ঞাপনে সামিল হননি, এমনকী নামী দামি সুপারফুড খেলেই তাগড়াই পেশিবহুল শরীর বানানো যায়, এমনটা বিশ্বাস করেন না। বরং মেদ ঝরানোর জন্য শরণাপন্ন হয়ে থাকেন এমন এক উপকরণের, যা বাঙালি বাড়ির রান্নাঘরে পাওয়া যাবেই!

Harshvardhan Rane reveals why cinnamon is his secret fat-loss ingredient
হর্ষবর্ধন রানে

অভিনয় প্রতিভা তো বটেই, মেদহীন টানটান শরীরের জন্য ফ্যানেরা বরাবরই প্রশংসায় পঞ্চমুখ হর্ষবর্ধন রানের। এমন ফিটনেসের রহস্য কী, সে প্রশ্নও রয়েই যায় তাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তারই উত্তর দিয়েছেন রানে। জানিয়েছেন, কৃত্রিম উপাদানে ভরা কোনও ‘ফ্যাট বারনার’ নয়, তাঁর ডায়েটেই রয়েছে এমন এক উপকরণ, মেদ ঝরানোর কাজে যার জুড়ি মেলা ভার। আর এই উপকরণের নাম দারুচিনি!

Advertisement

দারুচিনি! অবাক হতেই হয়। বাঙালি খাবারে রগরগে মাছ-মাংসের ঝোলে গরম মশলা হিসেবেই সবচাইতে বেশি ব্যবহার দারুচিনির। নানা ধরনের ডেজার্‌ট বানাতেও দারুচিনি কাজে লাগানো যায়। তা বলে মেদ ঝরাতে?

পুষ্টিবিদেরা অবশ্যই সায় দেন এ কথায়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে দারুচিনি। ‘সুগার ক্রেভিং’ কমায়। একান্ত যদি ভীষণ ইচ্ছে হয় মিষ্টি জাতীয় খাবার খেতে, তবে এক টুকরো দারুচিনি মুখে ফেলে রাখা যায় আলগোছে। চিবলে যে ঝাঁঝ-মিষ্টি রস বেরোয়, তাতে মিষ্টি খাওয়ার ইচ্ছে কমে। এছাড়াও, শরীরে কোনও প্রদাহজনিত সমস্যা থাকলে তা কমে যায় দারুচিনিতে। মস্তিষ্কে সচলতা অনুভূত হয়। এতে প্রাকৃতিক জীবাণুনাশক উপাদান থাকায়, অন্য কোনও খাবার থেকে সংক্রমণের সম্ভাবনা থাকলে, তা কমায়।

Actor Harshvardhan Rane reveals why cinnamon is his secret fat-loss ingredient
টক দই, চা, ফল, পোলাও প্রভৃতিতে মেশানো যায় দারুচিনি গোটা বা গুঁড়ো।

রোজের খাবারে কীভাবে দারুচিনি রাখা যায়?

  • গ্রিন টি বা হার্‌বাল চা খেলে এক টুকরো দারুচিনি ফেলে দেওয়া যায় তাতে। দুধ চা ফোটানোর সময়েও দারুচিনি গোটা বা গুঁড়ো অবস্থায় দেওয়া যায় তাতে।
  • স্মুদি বানানোর সময় অল্প গুঁড়ো দারুচিনি দেওয়া যায়। একইভাবে মেশানো যায় টক দইতে।
  • আপেল বা কলা টুকরো করে কেটে, তার উপর ছড়িয়ে দেওয়া যায়।
  • পোলাও, বিরিয়ানি বা সবজির তরকারিতে দেওয়া যায়। ডালেও দেওয়া যায় এক চা-চামচ পরিমাণ দারুচিনি গুঁড়ো।

তবে হর্ষবর্ধনের মতো সুঠাম শরীর পেতে যে কেবল দারুচিনিই যথেষ্ট, এমনটা কখনওই বলেননি তারকা অভিনেতা। মেদ ঝরাতে চাইলে নিয়মিত শরীরচর্চা করতে হবে। সারাদিনের প্রতিবেলার খাবারেই আনতে হবে সামঞ্জস্য।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.