সামনেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন। বাংলার রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। প্রার্থীরা ছুটছেন পাড়ায় পাড়ায়। নাওয়া-খাওয়া ভুলে কোমর বেঁধে নেমেছেন রাজনৈতিক কর্মীরাও। কিন্তু এই চরম ব্যস্ততার মাঝে শরীর সায় দিচ্ছে তো? রোদ-ঝড় মাথায় নিয়ে প্রচার সারতে প্রয়োজন অফুরন্ত শক্তি। তাই সকালের জলখাবারে চাই এমন কিছু, যা দ্রুত রাঁধা যায়। একই সঙ্গে শরীরকে চাঙ্গা রাখে দীর্ঘক্ষণ। পুষ্টিবিদদের মতে, এই সময় এগ পোহা হতে পারে আদর্শ ব্রেকফাস্ট। মাত্র ১০ মিনিটেই তৈরি হবে এই প্রোটিনসমৃদ্ধ পদ। চিড়ের কার্বোহাইড্রেট আর ডিমের প্রোটিন— দুইয়ের মিশেলে দিনভর কাজের এনার্জি মিলবে ভরপুর।

আরও পড়ুন:
কী কী লাগবে?
১ কাপ চিড়ে
২ টি ডিম
১ টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি
১ টি টমেটো কুচি
২ টি কাঁচা লঙ্কা কুচি
সামান্য কারি পাতা
আধা চা চামচ সর্ষে
এক চিমটি হলুদ গুঁড়ো
স্বাদমতো নুন
সামান্য ঘি
ধনেপাতা কুচি
লেবুর রস (সামান্য )

রাঁধবেন যেভাবে
প্রথমে চিড়ে ভালো করে ধুয়ে নিন। কয়েক মিনিট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিলে চিড়ে নরম হয়ে আসবে। এবার কড়াইয়ে সামান্য ঘি গরম করুন। তাতে সর্ষে ও কারি পাতা ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে কুচনো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে হালকা লাল করে ভাজুন। পেঁয়াজ নরম হলে টমেটো কুচি ও হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করুন।
সবজি একটু মজে এলে কড়াইয়ের মাঝখানে জায়গা করে ডিম দুটি ফাটিয়ে দিন। ক্রমাগত নেড়ে ডিমের ঝুরি বা স্ক্র্যাম্বল তৈরি করে নিন। এবার আগে থেকে ভিজিয়ে রাখা চিড়ে ও স্বাদমতো নুন দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিন। আঁচ কমিয়ে ২-৩ মিনিট নাড়াচাড়া করুন যাতে মশলা চিড়ের সঙ্গে মিশে যায়। নামানোর আগে উপর থেকে ধনেপাতা কুচি ও লেবুর রস ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন স্বাস্থ্যকর এগ পোহা। ভোটের প্রচার হোক বা অফিসের কাজ, এই ব্রেকফাস্ট আপনার শরীরকে রাখবে ফিট।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নতুন করে গজিয়েছে দাঁত, ৯৫ বছরের ‘দাদু’র অন্নপ্রাশন আলিপুরদুয়ারে! কী কী হল উদযাপনে
-
কম্বলের নিচে খুনসুটির মাঝেই রাজবীরকে লাথি নন্দিনীর, সৃজলার সঙ্গেও তুমুল ঝগড়া
-
কেন্দ্রের কাছে অবশেষে নতিস্বীকার! আপত্তিকর কনটেন্টে প্রশাসনিক ‘নজরদারি’তে সায় মেটার
-
বৃষ্টি কমতেই ভ্যাপসা গরম! বিশ্বকর্মা পুজোর আগে জেনে নিন বঙ্গের আবহাওয়া আপডেট
-
রেজিনগরে ঋত শিবিরের প্রার্থী সফিউজ্জামান আবু তাহেরের ভাগ্নে? কী বলছেন এনসিপি সাংসদ?