Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
Tandoori Roti

তন্দুর ছাড়াই তন্দুরি রুটি! তৈরি হবে বাড়ির রান্নাঘরে, সহজেই কেল্লাফতে!

বানানোর পদ্ধতি একেবারেই সহজ। উপকরণ যা দরকার পড়বে, পাওয়া যাবে যে কোনও বাঙালি বাড়িতেই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৫:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৫:২৩

options
link
তন্দুর ছাড়াই তন্দুরি রুটি! তৈরি হবে বাড়ির রান্নাঘরে, সহজেই কেল্লাফতে! zoom
সহজ পদ্ধতি মেনে এগোলেই তৈরি রেস্তরাঁর মতো তন্দুরি রুটি!

হঠাৎ ইচ্ছে তন্দুরি রুটি (Tandoori Roti) খাওয়ার। অথচ রেস্তরাঁর মেনু কার্ড দেখলে চক্ষু চড়কগাছ। একই সঙ্গে স্বাস্থ্যকর ও সাধ্যের মধ্যে হয়, যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তন্দুরি রুটি। কিন্তু রেস্তরাঁ বা ধাবার মতো তন্দুর ছাড়া কীভাবে তা সম্ভব? অভিজ্ঞ শেফরা অবশ্য বলবেন, অবশ্যই সম্ভব। গৃহস্থ বাড়ির ব্যবহার্য তাওয়া কাজে লাগিয়ে একেবারে রেস্তরাঁর মতো তন্দুরি রুটি বানানো যেতে পারে। জেনে নেওয়া যাক পদ্ধতি।

easy tandoori roti recipe at home without tandoor

Advertisement

এর জন্য দরকার পড়বে—

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
  • আটা: ২ কাপ
  • ময়দা: ১/২ কাপ (রুটি এতে নরম হবে; চাইলে বাদ দেওয়া যায়)
  • নুন: ১ চা-চামচ
  • চিনি: ১ চা-চামচ
  • বেকিং পাউডার: ১/২ চা-চামচ
  • টক দই: ২ টেবিলচামচ
  • তেল: ১ টেবিলচামচ
  • কুসুম গরম জল: পরিমাণমতো
  • মাখন বা ঘি: রুটির ওপরে ব্রাশ করার জন্য

প্রস্তুত প্রণালী
পাত্রে আটা, ময়দা, নুন, চিনি ও বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে নিন। তাতে টক দই ও তেল যোগ করুন। এরপর অল্প অল্প করে কুসুম গরম জল ঢালুন, আর হাত দিয়ে দ্রুত মণ্ড বা ডো তৈরি করতে থাকুন। ডো তৈরি হলে, একটি ভেজা সুতির কাপড় দিয়ে পাত্র ঢেকে ৩০ থেকে ৪০ মিনিটের জন্য রেখে দিন। এতে আটা ভালোভাবে সেট হবে এবং রুটি নরম হবে।

মণ্ড সমান কয়েকটি ভাগে ভাগ করে লেচি কেটে নিন। প্রতিটি লেচিকে গোল বা ডিম্বাকৃতি করে বেলে নিন। খেয়াল রাখবেন, তন্দুরি রুটি সাধারণ রুটির চেয়ে সামান্য একটু মোটা করে বেলতে হয়। বেলে নেওয়া রুটির একপাশে হাত বা ব্রাশ দিয়ে জল লাগিয়ে নিন। জল রুটিটিকে গরম তাওয়ার সঙ্গে শক্ত করে আটকে থাকতে সাহায্য করবে।

easy tandoori roti recipe at home without tandoor

তাওয়া ভালো করে গরম করে নিন। এবার রুটির জল-লাগানো দিকটি তাওয়ার ওপর রাখুন। যখন রুটির ওপরের অংশে ছোট ছোট বুদবুদ দেখা দেবে, তখন তাওয়া সমেত রুটি উল্টে সরাসরি আগুনের শিখার ওপর ধরুন। ময়ান যদি সঠিক হয়ে থাকে, এবং পর্যাপ্ত জল ব্রাশ করা হয়ে থাকে তাতে, তবে তাওয়া উলটানো সত্ত্বেও রুটি আটকে থাকবে, আগুনে পড়ে যাবে না। তাওয়া ঘুরিয়ে ঘুরিয়ে রুটির ওপরের অংশ সরাসরি আগুনে সেঁকতে হবে, যতক্ষণ না পোড়া দাগ আসে।

রুটির দুই পিঠ ভালোভাবে তৈরি হয়ে গেলে নামিয়ে নিন। ওপরে পছন্দমতো গলানো মাখন বা ঘি ব্রাশ করে দিন। ডাল মাখানি, তরকা হোক কিংবা চিকেন-মটন— এভাবে তন্দুরি রুটি বানালে অসামান্য লাগবে খেতে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.