Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Bhetki Fish Recipes

ভেটকি মাছ ভালোবাসেন? রসে-বশে কষিয়ে রাঁধুন এই দুই পদ, রইল রেসিপি

জম্পেশ উদরপূর্তি হোক ভেটকির এই দুই পদে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২৪, ১৭:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২৪, ১৭:১৬

options
link
ভেটকি মাছ ভালোবাসেন? রসে-বশে কষিয়ে রাঁধুন এই দুই পদ, রইল রেসিপি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইলিশ, চিংড়ির পাশাপাশি অনেকেই ভেটকি মাছ খেতে ভালোবাসেন। সাধারণত ফিসফ্রাইটাই হয় এই মাছের। তবে ভেটকি মাছের এই দুই পদ রাঁধলে চেটেপুটে পাত সাফ হবে। অতিথিরা এলেও রাঁধতে পারেন। অবশ্যই তারিফ পাবেন। ঝটপট জেনে নিন রেসিপি।

ভেটকির ঝাল

Advertisement

উপকরণ

ভেটকি মাছ- বড় টুকরো করে কাটা (৫০০ গ্রাম), পিঁয়াজবাটা (২টো বড় মাপের), রসুনবাটা (২চাচামচ), আদাবাটা (২চাচামচ), দই (২ টেবিলচামচ), লঙ্কারগুঁড়ো (২ চাচামচ), কাঁচা লঙ্কা (৮টি), কালো জিরে (১ চাচামচ), জিরেগুঁড়ো (২ চাচামচ), সরষের তেল, নুন, চিনি, হলুদ (পরিমাণমতো)।

প্রণালী

মাছের পিসগুলো ভাল করে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে রাখুন। কড়ায় তেল গরম করে ভেজে তুলুন। ওই তেলেই এবার কালো জিরে ফোড়ন দিয়ে তাতে পিঁয়াজবাটা, রসুনবাটা, আদাবাটার সঙ্গে কাঁচালঙ্কা, নুন, হলুদ, লঙ্কারগুঁড়ো, জিরেগুঁড়ো দিয়ে ভাল করে কষান। মশলার কাচা গন্ধ যেন না থেকে। তেল ছেড়ে এলে এবার এতে অল্প জল দিয়ে কষান আরেকবার। ঘন গ্রেভিতে টক দই দিয়ে ভাল করে নাড়িয়ে ফুটিয়ে তুলুন। এবার এতে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে ঢেকে দিয়ে মাঝারি আঁচে মিনিট চারেক রাখলেই তৈরি কিশোর কুমারের প্রিয় ‘ভেটকি ঝাল’।

বিঃ দ্রঃ- এই রান্নায় অনেকে আলু, বড়ি এবং ধনেপাতা ব্যবহার করেন। আপনাদের পছন্দ হলেও করতে পারেন।

ভেটকি মাছের ঘন্ট

উপকরণ

ভেটকি মাছ- ৪০০ গ্রাম (গোল করে পিস করা ), মূলো- ৩টে (ডুমো করে কাটা- অপশনাল, চাইলে বাদ দিতে পারেন), বেগুন- ১ টা (ডুমো করে কাটা), ফুল কপি- ১টা, মটর শুঁটি-১ কাপ, পিঁয়াজ- ১ টা (কুচি করা), আদা বাটা – ১ চা চামচ, টমেটো- ১টি (কুচি করা), হলুদ গুঁড়ো- ১ চা চামচ, জিরে গুঁড়ো- ১ চা চামচ নুন ও চিনি (স্বাদ অনুযায়ী), গরম মশলা বাটা- ১ চা চামচ, ঘি- (১ চা চামচ), তেল- ৬-৮ টেবিল চামচ, গোটা জিরে- ১ চা চামচ, তেজ পাতা- ১-২ টি, গোটা গরম মশলা।

প্রণালী
প্রথমে মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে হালকা ভেজে নিয়ে কাটা বেছে আলাদা রাখুন। এবার মটর শুঁটি বাদে প্রতিটি সবজি আলাদা আলাদা করে ভেজে তুলে নিন। এবার কড়াইতে কিছুটা তেল দিন। তেল গরম হলে গোটা জিরে, তেজপাতা ও গরম মশলা ফোড়ন দিন। সুগন্ধ আসতে শুরু করলে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজে রঙ ধরতে শুরু করলে আদা বাটা, টমেটো কুচি,লঙ্কাগুঁড়ো, হলুদগুঁড়ো, জিরেগুঁড়ো,নুন ও সামান্য চিনি দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা কষা হলে ভাজা সবজি দিয়ে আরো ভাল করে কষিয়ে নিন। সবজি নরম হয়ে আসলে ভাজা মাছের টুকরো দিন। সবজির সঙ্গে মাছ ভাল করে মিশিয়ে নিয়ে উ থেকে ঘি ও গরম মশলা ছড়িয়ে দিয়ে ২-৩ মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরী ভেটকি মাছের ঘন্ট।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.