Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬
Bacalhau à Brás Recipe

রোনাল্ডোর প্রিয় খাবার ‘বাকালোহ আ ব্রাশ’, বাড়িতে বানিয়েই চেটেপুটে খান

Cristiano Ronaldo's Favourite Dish: সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রোনাল্ডো জানান, স্বদেশ পর্তুগালের জনপ্রিয় খাবার ‘বাকালোহ আহ ব্রাশ’ তাঁর সবচাইতে পছন্দের খাবারগুলোর মধ্যে একটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ১৭:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ১৭:২৮

options
link
রোনাল্ডোর প্রিয় খাবার ‘বাকালোহ আ ব্রাশ’, বাড়িতে বানিয়েই চেটেপুটে খান zoom
পর্তুগালের জনপ্রিয় খাবার ‘বাকালোহ আহ ব্রাশ’-এ মজেছে রোনাল্ডোর মন।

বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে অন্যতম তিনি। খেলার দক্ষতার পাশাপাশি তিনি ভক্তমহলে পরিচিত নিয়মমাফিক জীবনযাপনের জন্য। নিয়ন্ত্রিত খাদ্যভ্যাসে কখনও ছাড় দেন না ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবে তিনি খাদ্যপ্রেমী একেবারেই নন, তা বলা যায় না। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রোনাল্ডো জানান, স্বদেশ পর্তুগালের জনপ্রিয় খাবার ‘বাকালোহ আ ব্রাশ’ তাঁর সবচাইতে পছন্দের খাবারগুলোর মধ্যে একটি।

এই পদটি ভারতীয় না হলেও, তৈরির উপকরণ এতই সহজ যে বাঙালির রান্নাঘরেও দিব্যি বানিয়ে ফেলা যাবে। তবে রেসিপিতে লবণাক্ত কড মাছ থাকলেও, ভারতে তা পাওয়া নেহাত সহজ নয়। এর বদলে পমফ্রেট বা বারামুন্ডি মাছ ব্যবহার করা যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Learn how to make Cristiano Ronaldo's favourite Portuguese dish, Bacalhau à Brás,

উপকরণ

  • লবণাক্ত কডমাছ/ পমফ্রেট/ বারামুন্ডি
  • পাতিলেবু
  • আলু (২০০ গ্রাম)
  • ডিম (৬টি)
  • পিঁয়াজ (২টি)
  • রসুন (৩-৪ কোয়া)
  • অলিভ অয়েল (৪ টেবিলচামচ)
  • কালো জলপাই (১০-১২টা)
  • পারসলে বা ধনেপাতা
  • গোলমরিচ

প্রণালী

আলুগুলোকে ছোট অথচ লম্বা ফালিতে কেটে নিতে হবে। বলা যেতে পারে, আলুর এক-একটা খণ্ড যেন দেশলাই কাঠির মতো দেখতে লাগে। কড়মড়ে করে ভেজে সরিয়ে রাখতে হবে।

শুষ্ক কডমাছটিকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে, চামড়া তুলে ফেলতে হবে। হাড়-কাঁটা বের করে, বড় বড় খণ্ডে কেটে ফেলতে হবে।

পমফ্রেট বা বারামুন্ডি মাছ কডমাছের মতো শুষ্ক নয়। তাই মূল রান্নায় ব্যবহারের আগে, তা প্রস্তুত করে নিতে হবে। মাছের ফিলেতে ভালো করে লবণ ও লেবুর রস মাখিয়ে নিন। কড়ায় এক টেবিলচামচ অলিভ অয়েল গরম করে নিয়ে, তাতে মাছের ফিলে ভেজে ফেলুন। তুলে নেওয়ার পর, ঠান্ডা হয়ে এলে, হাতের সাহায্যে চাপ দিয়ে মাঝের বড় কাঁটা ও ছোট কাঁটা থেকে থাকলে, তা ছাড়িয়ে নিতে হবে। বড় বড় টুকরোয় ভেঙে নিতে হবে মাছের গা।

পাত্রের মাছভাজার তেলের মধ্যেই আরও তিন টেবিলচামচ তেল দিন। পিঁয়াজ-রসুন একেবারে মিহি করে কেটে, দিতে হবে তার মধ্যে। আলতো আঁচে নাড়াচাড়া করতে হবে। প্রথমে আলুভাজা, ও তারপর মাছের খণ্ড দিয়ে নাড়তে হবে। মাখো মাখো হয়ে এলে, তাতে ফেটিয়ে রাখা ডিমের সবটুকু ঢেলে দিতে হবে। লবণ, গোলমরিচ মেশাতে হবে প্রয়োজনমতো। হয়ে এলে, উপরে ছড়িয়ে দিতে হবে কালো জলপাইয়ের ফালি ও পারসলে বা ধনেপাতা।

বাঙালির মুখে এ স্বাদ খানিক ভিন্ন লাগলেও, সঠিক নিয়ম মেনে বানাতে পারলে উপাদেয় হবেই। এই চলতি ফুটবল মরশুমে বাড়িতে বানিয়েই ফেলা যায় প্রিয় তারকার পছন্দের খাবার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.