Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Chocolate Day

চকোলেটে মাখামাখি ভালোবাসা, ঘরে তৈরি করেই মন জিতে নিন প্রিয়র, রইল রেসিপি

জেনে নিন চকোলেট তৈরি করতে কী লাগবে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৬:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৬:২৮

options
link
চকোলেটে মাখামাখি ভালোবাসা, ঘরে তৈরি করেই মন জিতে নিন প্রিয়র, রইল রেসিপি zoom
ঘরে তৈরি করুন চকোলেট। ছবি: সংগৃহীত

‘চকোলেট’ নামে হলিউডে তৈরি হয়েছিল একটি ছবি। সেই ছবিতে জুলিয়েট বিনোসের চরিত্র ঘরে তৈরি চকোলেট দিয়েই মানুষের মন জয় করে নিতেন। তবে তার চকোলেটের বিশেষত্ব হল, মানুষের মন চিনে নেওয়া! অর্থাৎ মানুষের পছন্দ, অপছন্দ, মনের কথা জেনেই জুলিয়েট তৈরি করতেন চকোলেট। আর তার এই চকোলেট খেলে প্রেমে পড়তে বাধ্য।

১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইনস ডে’। তার আগে গোটা ৭ দিন ধরে প্রেমের সপ্তাহ। যেমন, ‘গোলাপ দিবস’, ‘প্রোপোজ ডে’ পার করে এবার পালা ‘চকোলেট ডে’র। ৯ ফেব্রুয়ারি দিনটাতে প্রিয় মানুষের মন পেতে হলিউডের ‘চকোলেট’ ছবির কায়দা অনুসরণ করতেই পারেন। আপনিও ঘরে তৈরি করতে পারেন চকোলেট। আর প্রিয়র মন জয় করে নিন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Chocolate Day: quick and easy recipe of chocolate for Valentine week

চলুন জেনে নেওয়া যাক বাড়িতে ঠিক কীভাবে চকোলেট তৈরি করবেন। 

যা লাগবে:
কোকো পাউডার:
আধ কাপ
মাখন: ২ টেবিল চামচ
সাদা তেল: ১ টেবিল চামচ
মধু: ৩ টেবিল চামচ
নুন: সামান্য 

বাড়িতে চকোলেট তৈরির প্রণালী:
বড় একটি পাত্রে প্রত্যেকটি উপাদান একসঙ্গে মিশিয়ে নিন। ভালো করে নাড়াতে থাকুন। তাতে সব উপাদান ভালো করে মিশে যাবে। লক্ষ্য রাখুন, এই মিশ্রণ যেন বেশি পাতলা না হয়। যাঁরা মিষ্টি বেশি পছন্দ করেন তাঁরা ইচ্ছে করলে একটু বেশি পরিমাণ মধু এই মিশ্রণে দিতে পারেন। মিশ্রণ ঘন হয়ে গেলে চকোলেটের আকার দিতে হবে। এক্ষেত্রে চকোলেট বারের মতো তৈরি না করে চকোলেট বলও তৈরি করতে পারেন। যদি চকোলেট বার তৈরি করতে চান তবে একটি পাত্রে মাখন মাখিয়ে উপরে মিশ্রণ ঢেলে দিন। সমানভাবে ছড়িয়ে দিতে বেলনির সাহায্যে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর পছন্দসই আকারে কেটে নিন। ইচ্ছে করলে হৃদয় বা হার্টের আকারেও কেটে নিতে পারেন। এরপর ঘণ্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। এক ঘণ্টা পর বের করে নিন। তৈরি আপনার চকোলেট। ঘরে বানানো এই চকোলেট ফ্রিজে ৭-১০ দিন পর্যন্ত ভালো থাকবে।

Chocolate-Day

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.