Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Raksha Bandhan Sweets Recipes

রাখির দিনে কিনে নয়, নিজের হাতে বানিয়ে ভাইকে খাওয়ান মিষ্টি, রইল ৫ সহজ রেসিপি

পদ্ধতি জানলেই অল্প সময় তৈরি করে ফেলা যাবে মনমতো মিষ্টি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৪:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৪:৫৩

options
link
রাখির দিনে কিনে নয়, নিজের হাতে বানিয়ে ভাইকে খাওয়ান মিষ্টি, রইল ৫ সহজ রেসিপি zoom
দোকান থেকে কেনাই যায়, তবে নিজের হাতে বানালে সে মিষ্টির সঙ্গে মিশে থাকে ভালোবাসাও।
Advertisement

রাখিবন্ধন উৎসবে যদি নিজের হাতে বানিয়ে ফেলা যায় ভাইয়ের পছন্দসই মিষ্টি, তবে উৎসবের আনন্দ কয়েকগুণ বেড়ে যাবে। ভাবছেন বাড়িতে মিষ্টি বানানো বড়ই ঝক্কির? আসলে তা নয়, জেনে নিন জটিল রান্নার সহজ রেসিপি (Raksha Bandhan Sweets Recipes)।

১. বেসনের লাড্ডু
উপকরণ:
• বেসন – ২ কাপ
• ঘি – অর্ধেক কাপ
• গুঁড়ো চিনি – ১ কাপ
• এলাচ গুঁড়ো – অর্ধেক চা-চামচ
• কাজু/আমন্ড কুচি – ২-৩ টেবিলচামচ

Advertisement

5 Easy Raksha Bandhan Sweet Recipes to Make at Home

কড়াইয়ে ঘি গরম করে তাতে বেসন দিয়ে কম আঁচে নাড়তে থাকুন। ১৫-২০ মিনিট পর রং হালকা সোনালি হলে, আঁচ বন্ধ করে কয়েক মিনিট ঠান্ডা হতে দিন মাখো মাখো মিশ্রণটি। গুঁড়ো চিনি, এলাচ গুঁড়ো ও কুচনো বাদাম মিশিয়ে ভালোভাবে মেখে নিন। ঠান্ডা হলে, অল্প অল্প করে নিয়ে গোল করে লাড্ডুর আকার দিন।

২. চালের ক্ষীর
উপকরণ:
• গোবিন্দভোগ চাল – অর্ধেক কাপ
• দুধ – ১ লিটার
• চিনি – অর্ধেক কাপ
• এলাচ গুঁড়ো – অর্ধেক চা-চামচ
• জাফরান – এক চিমটি
• কাজু, আমন্ড, পেস্তা – ২-৩ টেবিলচামচ

চাল ধুয়ে ১৫-২০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। দুধ ফুটিয়ে নিন। ভেজানো চালের জল ঝরিয়ে দুধে দিন। কম আঁচে রাখুন, মাঝে মাঝে নাড়তে হবে, যাতে দুধ পাত্রের তলায় না লাগে। ঘন হয়ে এলে চিনি দিন। জাফরান সামান্য গরম দুধে ভিজিয়ে নিয়ে, ক্ষীরে মিশিয়ে দিন। এলাচ গুঁড়ো দিয়ে আরও ৫-৭ মিনিট ফুটতে দিন। উপর থেকে কুচনো বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

Raksha Bandhan Sweets: 5 Easy Homemade Recipes for Your Brother

৩. সুজির হালুয়া
উপকরণ:
• সুজি – ১ কাপ
• ঘি – অর্ধেক কাপ
• চিনি – অর্ধেক কাপ
• এলাচ গুঁড়ো – অর্ধেক চা-চামচ
• কাজু ও আমন্ড – ২ টেবিলচামচ
• কিশমিশ – ১ টেবিলচামচ

প্যানে ঘি গরম করে তাতে সুজি দিন। কম আঁচে ৮-১০ মিনিট নাড়তে থাকুন। সুজি হালকা সোনালি হয়ে সুগন্ধ বের হবে। অন্য একটি পাত্রে জল ও চিনির মিশ্রণ তৈরি করুন। চিনি সম্পূর্ণ গলে গেলে, খুব সাবধানে তা সুজির মধ্যে ঢালুন। এক হাতে জল ঢালতে ঢালতে অন্য হাতে ক্রমাগত নাড়তে থাকুন, যাতে দলা না পাকায়। সুজি ঘন হয়ে এলে এলাচ গুঁড়ো, কাজু, আমন্ড ও কিশমিশ মিশিয়ে দিন।

৪. রসমালাই
উপকরণ:
• রসগোল্লা – ৮-১০টি
• দুধ – ১ লিটার
• চিনি – অর্ধেক কাপ
• জাফরান – এক চিমটি
• এলাচ গুঁড়ো – অর্ধেক চা-চামচ
• পেস্তা ও আমন্ড কুচি

দুধ ফুটে প্রায় এক-তৃতীয়াংশ কমে ঘন হয়ে এলে চিনি দিন। জাফরান সামান্য গরম দুধে ভিজিয়ে নিয়ে বড় পাত্রের দুধে মেশান। এলাচ গুঁড়ো দিন। এবার রসগোল্লা আলতো চিপে চিনির সিরা থেকে বের করে নিন। ঘন দুধের মধ্যে দিয়ে ৩-৫ মিনিট কম আঁচে ফুটতে দিন। আঁচ বন্ধ করে রসমালাই সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। এরপর অন্তত ২-৩ ঘণ্টা ফ্রিজে রাখুন। পরিবেশনের সময় উপর থেকে পেস্তা, আমন্ড ও সামান্য জাফরান ছড়িয়ে দিন।

Make Rakhi Special with These 5 Easy Homemade Sweet Recipes

৫। শ্রীখণ্ড
উপকরণ:
• ঘন দই – ৫০০ গ্রাম
• গুঁড়ো চিনি – ১ কাপ
• এলাচ গুঁড়ো – অর্ধেক চা-চামচ
• জাফরান – এক চিমটি
• গরম দুধ – ১ টেবিলচামচ
• পেস্তা ও আমন্ড কুচি – ২-৩ টেবিলচামচ

পরিষ্কার মসলিন বা সুতির কাপড়ে দই ঢালুন। কাপড়টি বেঁধে কয়েক ঘণ্টা ঝুলিয়ে রাখুন, যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায়। ঘন হয়ে যাওয়া দই বড় বাটিতে ঢেলে নিন। গরম দুধে ৫-১০ মিনিট ভিজিয়ে রাখা জাফরান দইয়ে মেশান। সঙ্গে গুঁড়ো চিনি ও এলাচ। মিশ্রণটি ভালোভাবে ফেটিয়ে মসৃণ করে নিন। অন্তত ১-২ ঘণ্টা ফ্রিজে রাখুন। পরিবেশনের আগে পেস্তা ও আমন্ড কুচি ছড়িয়ে দিন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.