অনেক সময় খাওয়ার আগেই বাজার থেকে কিনে আনা কলা পেকে নরম হয়ে যায়। কলা তো আর ফ্রিজে রাখা যায় না, সব সময় যে সময়ের মধ্যে খেয়ে ফেলা সম্ভব হবে, তাও নয়। নরম কলার গন্ধ বড়ই তীব্র, অনেকে তাই তা আর কাজে লাগানোর বদলে ফেলে দেওয়ার সিদ্ধান্তই নেন। কিন্তু রন্ধনবিশারদরা জানান, পেকে যাওয়া কলা দিয়েই বানিয়ে ফেলা যাবে উপাদেয় ডিজার্ট (Caramel Banana Bites)। কীভাবে? জেনে নেওয়া যাক।

আরও পড়ুন:
উপকরণ
• ৩–৪টি পেকে নরম হয়ে যাওয়া কলা
• সামান্য ময়দা
• বরফঠান্ডা জল
(ব্যাটার তৈরির জন্য)
• ১ কাপ ময়দা
• এক চিমটি লবণ
• অর্ধেক চা-চামচ বেকিং পাউডার
(ক্যারামেল তৈরির জন্য)
• অর্ধেক কাপ চিনি
• অর্ধেক কাপ জল
(সাজানোর জন্য)
• ভ্যানিলা আইসক্রিম
• কয়েকটি পুদিনা পাতা
প্রথম ধাপ
সবার আগে ব্যাটার তৈরির কাজ। বাটিতে ময়দা, লবণ ও বেকিং পাউডার নিয়ে, অল্প অল্প করে জল মিশিয়ে মসৃণ ব্যাটার তৈরি করুন। খুব পাতলা অথবা খুব ঘন হলে চলবে না। মাখো মাখো হতে হবে, যাতে কলার টুকরোর গায়ে সহজেই লেগে থাকে। ব্যাটারটি বানিয়ে ৫–১০ মিনিট রেখে দিন।
দ্বিতীয় ধাপ
কলা ছোট টুকরো করে কাটুন। খুব নরম হলে সাবধানে কাটবেন, যাতে হাতের চাপে চটকে না যায়। টুকরোগুলোতে শুকনো ময়দা ছড়িয়ে, আলতো হাতে মাখিয়ে নিন।
তৃতীয় ধাপ
ব্যাটারে চুবিয়ে নিয়ে, এক এক করে কলার টুকরোগুলো ভাজুন। সরষের বদলে সাদা তেল ব্যবহার করতে পারলে ভালো। বাইরের অংশ সোনালি মুচমুচে হওয়া পর্যন্ত ভাজতে হবে। ডুবোতেলের বদলে এয়ার ফ্রায়ারও ব্যবহার করা যায়। তবে পুড়ে না যায়, নজর রাখতে হবে সেদিকে। ভাজা হয়ে গেলে ঝাঁঝরিতে তুলে, অতিরিক্ত তেল ঝরিয়ে টিস্যু পেপারের ওপর রাখুন।
চতুর্থ ধাপ
পরিষ্কার প্যানে অর্ধেক কাপ চিনি ঢেলে অল্প অল্প জল দিতে থাকুন, আর দ্রুত নাড়তে থাকুন। প্রথমে চিনি গলবে, তারপর ধীরে ধীরে সোনালি রঙের তরল ক্যারামেলে পরিণত হবে।

পঞ্চম ধাপ
এই কাজ করতে হবে সবচেয়ে দ্রুত। গরম ক্যারামেলের মধ্যে ভাজা কলাগুলো দিয়ে আলতোভাবে টস করুন, যাতে প্রতিটি টুকরোর চারপাশে ক্যারামেলের পাতলা আবরণ তৈরি হয়। তারপর চটজলদি ঝাঁঝরিতে তা তুলে বাটিভর্তি বরফ জলে ডুবিয়ে দিন। তবে ডুবিয়ে রেখে দিলে হবে না, তুলে নিতে হবে পরমুহূর্তেই। ঠান্ডা জলের সংস্পর্শে ক্যারামেল দ্রুত শক্ত হয়ে কলার চারপাশে কড়মড়ে খোলস তৈরি করবে। এরপর আবারও পরিষ্কার টিস্যুর ওপর নামিয়ে রাখুন।
এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম ও পুদিনা পাতা ছড়িয়ে পরিবেশন করুন এই ক্যারামেল ব্যানানা বাইটস। কুড়মুড়ে ক্যারামেলের খোলস, ভিতরে নরম মিষ্টি কলা, সঙ্গে আইসক্রিমের মিঠে স্বাদ— সব মিলিয়ে যেন স্বাদের বিস্ফোরণ হবে মুখের ভিতর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব