Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Boil Potato

জল ছাড়াই প্রেশার কুকারে করুন আলু সেদ্ধ, জেনে নিন সহজ কৌশল

জল ছাড়া কীভাবে সেদ্ধ হবে আলু?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৩:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৩:২৬

options
link
জল ছাড়াই প্রেশার কুকারে করুন আলু সেদ্ধ, জেনে নিন সহজ কৌশল zoom
সহজ কৌশলে জল ছাড়াই প্রেশার কুকারে করা যাবে আলু সেদ্ধ। ছবি: সংগৃহীত

আলু ছাড়া বেশিরভাগ গৃহস্থের রান্নাঘরই যেন অসম্পূর্ণ। আলু সেদ্ধ করতে গেলে প্রেশার কুকার ব্যবহার করেন অনেকেই। আলুর খোসা ছাড়িয়ে, জল দিয়ে বসিয়ে দিলেই কেল্লাফতে। জল ছাড়া আলু সেদ্ধ করার চেষ্টা করেছেন কখনও? ভ্রূ কোঁচকাচ্ছেন? ভাবছেন, তা আবার হয় নাকি? আপনার সমস্ত ধারণাকে বদলে দিয়ে একটাই উত্তর, সবই সম্ভব। বরং জেনে নেওয়া যাক কীভাবে জল ছাড়া আলু সেদ্ধ করবেন।

জল ছাড়া কীভাবে আলু সেদ্ধ করতে বসাবেন?
প্রথমেই আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিন। এবার ধুয়ে ফেলুন। একটি পাত্রে রাখা আলুগুলির উপর নুন ছড়িয়ে দিন। ভালো করে নুন দিয়ে আলু মেখে নিন। এবার সেগুলি প্রেশার কুকারে দিন। ঢিমে আঁচে বসিয়ে দিলেই চলবে। কয়েক মিনিট পর আলু সেদ্ধ হয়ে যাবে। প্রেশার কুকার খুলে আলু টিপে দেখুন একেবারে তুলতুলে নরম হয়ে গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

POTATO

 

জল ছাড়া কীভাবে সেদ্ধ হবে আলু?
আলুতে নুন মাখার ফলে জল বেরবে। তাতেই আলু সেদ্ধ হয়ে যাবে। তাই আর অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন পড়বে না।

জল ছাড়া আলু সেদ্ধ করতে অবশ্য করণীয়:
অবশ্যই সেদ্ধ করতে দেওয়া আলুর মাপ যাতে একইরকম হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। নইলে একটি সেদ্ধ এবং অপরটি আধ সেদ্ধ হয়ে থাকবে।

জল ছাড়া আলু সেদ্ধ কখন করবেন?

  • স্যালাড কিংবা আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়ার সময় এই সহজ কৌশল অবলম্বন করতে পারেন।
  • পুর হিসাবে আলু ব্যবহার হলে অবশ্যই এভাবে সেদ্ধ করুন। তাতে স্টাফিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত জলভাব থাকবে না।

এভাবে আলু সেদ্ধ হবে অতি তাড়াতাড়ি। সময় বাঁচবে। আবার গ্যাস খরচও কমবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.