Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Arpita Khan Mercii

৮০০০-এর পাস্তা, ১০ হাজারি মাছের ডিশ! সলমনের বোনের রেস্তরাঁর মেনু দেখে চোখ কপালে নেটপাড়ার

রেস্তরাঁটির নজরকাড়া সাজসজ্জার পাশাপাশি খাবারের চড়া দামও ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনায়। সবচাইতে বেশি চর্চিত হয়েছে দুটি ডিশ— সল্ট ক্রাস্টেড রেড স্ন্যাপার এবং ট্রাফেল পাস্তা অন হুইল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৮:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৮:২০

options
link
৮০০০-এর পাস্তা, ১০ হাজারি মাছের ডিশ! সলমনের বোনের রেস্তরাঁর মেনু দেখে চোখ কপালে নেটপাড়ার zoom
অর্পিতা খান ও তাঁর পরিচালনাধীন 'মেরসি'
Advertisement

বিভিন্ন ধরনের রেস্তরাঁয় ঘুরেফিরে খাবার চেখে দেখতে ভালোবাসেন? কখনও কোনও সেলিব্রিটি পরিচালিত রেস্তরাঁয় গিয়েছেন? তালিকায় রাখতেই পারেন মুম্বই শহরের মেরসির (Arpita Khan Mercii) নাম। বলিউড তারকা সলমন খানের বোন অর্পিতা খানের তত্বাবধানে কর্মসম্পাদন করে এই রেস্তরাঁ। মুম্বইয়ের ফুডপ্রেমীদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে সেটি। ২০২৫ সালে চালু হওয়া এই ফাইন-ডাইনিং রেস্তরাঁয় ইউরোপীয় ধাঁচের ইন্টেরিয়র এবং নানা ধরনের আকর্ষণীয় খাবার পরিবেশন করা হয়।

Arpita Khan’s Mercii Draws Attention With Its Luxe Dining Experience and Premium Menu
মেরসির অন্দরমহল

তবে রেস্তরাঁটির নজরকাড়া সাজসজ্জার পাশাপাশি খাবারের চড়া দামও ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনায়। সবচাইতে বেশি চর্চিত হয়েছে দুটি ডিশ— সল্ট ক্রাস্টেড রেড স্ন্যাপার এবং ট্রাফেল পাস্তা অন হুইল। ‘শেফ স্পেশাল’ হিসেবে পরিবেশন করা হয় এই দুটিই। রেড স্ন্যাপার এক বিশেষ ধরনের মাছ, যা নুনের পরতে ঢেকে, ভাজা হয় বিশেষ পদ্ধতিতে। রান্নাশেষে খড়মড়ে নুনের পরত শক্ত চামচের ঠোকায় ভেঙে ভিতরের নরম মাছের অংশ খেতে হয়। অন্যদিকে, চিজের বিরাট গোল চাঙড়ের মাঝে আধাগলা চিজে চুবিয়ে পরিবেশন করা হয় পাস্তাটি। চর্চার কারণ কি কেবল খাবারের সুস্বাদ?

Advertisement
Arpita Khan’s Mercii Draws Attention With Its Luxe Dining Experience and Premium Menu
সল্ট ক্রাস্টেড রেড স্ন্যাপার

আজ্ঞে না, ট্রাফেল পাস্তা অন হুইলের দাম ৮,৫০০ টাকা। অন্যদিকে, সল্ট ক্রাস্টেড রেড স্ন্যাপারের দাম ১০,০০০ টাকা, যা রেস্তরাঁটির সবচাইতে দামি খাবারগুলির মধ্যে অন্যতম। মেরসির রান্নাঘরের দায়িত্বে রয়েছেন শেফ ডেনিস কোল।

শুধু খাবার নয়, মেরসির পানীয়ের দামও বেশ চড়া। ক্রেতা এখানে অর্ডার করতে পারেন এমন সমস্ত অ্যালকোহলিক বেভারেজ, যা সরাসরি ফ্রান্স থেকে আনানো হয়। সূত্রের খবর অনুযায়ী, এমন শ্যাম্পেনের বোতলগুলির দাম সর্বোচ্চ ১,৮৮,৫৫০ টাকা পর্যন্ত রয়েছে এখানে। হোয়াইট ওয়াইনের দাম শুরু হচ্ছে আনুমানিক ৫০,০০০ টাকা থেকে। অন্যদিকে রেস্তরাঁর সবচেয়ে দামি রেড ওয়াইনের একটি বোতলের দাম প্রায় ১,৪০,০০০ টাকা।

Arpita Khan’s Mercii Draws Attention With Its Luxe Dining Experience and Premium Menu
ট্রাফেল পাস্তা অন হুইল

তবে অ্যালকোহলের বদলে ক্রেতা যদি ককটেল পানে মন দেন, তবে খরচ হবে কমের দিকেই। ককটেলের দাম এখানে তুলনামূলকভাবে কম— প্রতি গ্লাস বড়জোর ৯০০ থেকে ১,২০০ টাকার মধ্যেই পাওয়া যাবে।

যদি সত্যিই এমন হাই-এন্ড ফাইন ডাইনিং রেস্তরাঁয় যেতে চান, তবে আগে থেকেই গুছিয়ে বাজেট প্ল্যানিং করে নিতে পারেন। কী কী চেখে দেখবেন তা যদি ভেবে নেওয়া থাকে, তবে উটকো খরচ হওয়ার সম্ভাবনা থাকে না। মুম্বই বেড়াতে গেলে যাবেন নাকি অর্পিতা খানের এই অভিজাত রেস্তরাঁয়?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.