চালের পায়েস তো প্রত্যেক বাঙালি বাড়িতেই তৈরি হয়। সিমাইয়ের পায়েস, সাবুর পায়েসও খাওয়া হয় প্রায়শই। তবে ফলের পায়েস খেয়েছেন কি কখনও? তাও আবার আপেলের? আপেলের সঙ্গে দুধ মিশিয়ে তৈরি এই পদের বিষয়ে প্রাথমিকভাবে জানলে অস্বস্তি লাগতে পারে, তবে এর অসামান্য সুস্বাদ একবার মুখে গেলে ভুলতে পারা সহজ নয় (Apple Kheer Recipe)।

আরও পড়ুন:
আপেলের পায়েস বানাতে যা যা প্রয়োজন—
- আপেল – ১টি বড়
- দুধ – ৫০০ মিলি
- ঘি – ২ টেবিলচামচ
- চিনি
- কাজুবাদাম – ২ টেবিলচামচ
- আমন্ড – ২ টেবিলচামচ
- মাখানা – ২ টেবিল চামচ
পদ্ধতি
১। আপেল ভালো করে ধুয়ে নিন। এরপর খোসা ছাড়িয়ে গ্রেটারে কুরিয়ে নিন।
২। কড়াইয়ে ২ টেবিলচামচ ঘি গরম করে তাতে কোরানো আপেল দিয়ে দিন। স্বাদ অনুযায়ী চিনি মিশিয়ে কম আঁচে প্রায় ৫ মিনিট ফুটতে দিন। আপেলের রং হালকা সোনালি হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। এরপর তা সম্পূর্ণ ঠান্ডা হতে দিন।
৩। অন্য একটি পাত্রে দুধ বসিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। এবার গুঁড়ো করা কাজুবাদাম, আমন্ড আর মাখানা দুধে দিয়ে কয়েক মিনিট ফুটতে দিন। একেবারে মিহি গুঁড়ো করার বদলে দানা-দানা রাখলে স্বাদ আরও বেশি খোলতাই হয়।
৪। মাখো মাখো কোরানো আপেল ও চিনির মিশ্রণটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিন। একেবারে সমস্তটা দেবেন না, তাতে মিশ্রণ দলা পাকিয়ে যেতে পারে। দেওয়া মাত্র, দ্রুত হাতে নাড়তে থাকুন যাতে মিশ্রণটি সঠিকভাবে মিশতে পারে। কম আঁচে ৫ থেকে ১০ মিনিট ফুটতে দিন এভাবেই।
৫। আপেলে এমনিতেই কিছুটা টক ভাব থাকে। তাই গরম দুধে সরাসরি আপেল মেশালে দুধ কেটে যাওয়ার আশঙ্কা থাকে। এই সমস্যা এড়াতে রান্না করা আপেল সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই তা দুধের সঙ্গে মেশাবেন। মাখো মাখো হয়ে এলে, সুন্দর গন্ধ বেরোলে ও সমস্ত উপকরণ পর্যাপ্ত পরিমাণে মিশলে বুঝতে হবে পায়েস তৈরি।

তৈরি হয়ে গেলে পায়েস কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিন। ঠান্ডা পরিবেশন করলেই তা সবথেকে ভালো লাগে খেতে। পরিবেশনের সময় উপরে বাদামের টুকরো ছড়িয়ে দিতে পারেন। চাইলে কুচানো পেস্তা ও শুকানো গোলাপের পাপড়িও দেওয়া যায়। পাতলা ফালিতে কাটা আপেলও সাজিয়ে দিন উপরে। একবার খেলে আজীবন মুখে লেগে থাকবে এই পায়েসের স্বাদ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তিন বছরে তৃতীয়বার, উত্তরপ্রদেশে আম্বেদকরের মূর্তি ভাঙচুর!
-
‘কুঁড়ে’ প্রতিযোগীদের উপর রেগে কাঁই ‘বিগ বস’, সবাইকে ছাঁটাই! ব্রহ্মাস্ত্রে কাকে বাঁচাবেন জীতু?
-
পুজো উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ করতে রুদ্রনীলের নেতৃত্বে সমিতি বিজেপির! ‘ফোরাম ফর দুর্গোৎসবে’র ভবিষ্যৎ?
-
একঘণ্টা অপেক্ষার পরও আসেননি অধ্যক্ষ, কলেজের পরিচালন কমিটির সভাপতি দায়িত্ব নিজেই নিলেন কৌস্তভ!
-
মানতের মেহেন্দি পরলেই বিয়ে! জয়পুরের মন্দিরে উপচে পড়ল ভিড়, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি