Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Bitter Cucumber

তেতো শসা মুখে গেলেই চিত্তির! না কেটেই চিনে নিন কোনটা মিষ্টি

বাজার করার সময় মাথায় রাখতে হবে কয়েকটি কৌশল। জেনে নিন না কেটেই তেতো শসা চেনার সহজ ৭ উপায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৮:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৮:৪৫

options
link
তেতো শসা মুখে গেলেই চিত্তির! না কেটেই চিনে নিন কোনটা মিষ্টি zoom
তেতো শসা চেনার সহজ ৭ উপায়।
Advertisement

বাঙালির পাতে শসার জুড়ি মেলা ভার। গরমে শরীর জুড়োতে হোক, কিংবা স্যালাডের প্লেটে। শসা না থাকলে সবটাই যেন ফাঁকি। বারোমাসে বাঙালির খাদ্যাভাসে শসা যেন সর্বঘটের কাঁঠালি। গুরুপাক খাবার হজম থেকে শুরু করে ত্বকের যত্ন, সবেতেই অদ্বিতীয়ম। তবে, আজকাল বাজার থেকে শসা কিনে ঠকতে হয় বেশি। খাবার সময় মুখে পড়লেই তেতো। খাওয়ার পাশাপাশি নষ্ট হল টাকাও। তাই, বাজার করার সময় মাথায় রাখতে হবে কয়েকটি কৌশল। জেনে নিন না কেটেই তেতো শসা (Bitter Cucumber) চেনার সহজ ৭ উপায়।

If the tip of the cucumber is very wrinkled or excessively dark green, it may taste bitter, so it’s better not to buy it
ফাইল ছবি

(১) শসার তেতো ভাবের মূল খলনায়ক হল ‘কিউকারবিটাসিন’ নামের এক কেমিক্যাল। এটি বোঁটা বা ডগার দিকে বেশি জমা থাকে। তাই শসার ডগা যদি খুব কুঁচকানো বা অতিরিক্ত গাঢ় সবুজ হয়, তবে সেটি না কেনাই ভালো।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

(২) টাটকা শসার গায়ের রং সব জায়গায় সমান হয়। কোথাও গাঢ় সবুজ আর কোথাও ফ্যাকাশে হলুদ হলে বুঝবেন গোলমাল আছে। এমন শসা তেতো হওয়ার ঝুঁকি বেশি। পুরো গাঢ় সবুজ শসাই কিনুন।

(৩) আঁকাবাঁকা বা খামখেয়ালি আকৃতির শসা এড়িয়ে চলুন। এক পাশ খুব মোটা আর অন্য পাশ সরু হলে বুঝবেন গাছটি ঠিকমতো পুষ্টি পায়নি। সমান ও সোজা শসাই মিষ্টি ও রসালো হয়।

Avoid cucumber with crooked or unusually irregular shapes, as they may taste bitter
ফাইল ছবি

(৪) কেনার সময় হাত দিয়ে শসা আলতো চেপে দেখুন। যদি কোথাও নরম বা বেশি বসা লাগে, তবে সেটি বাদের খাতায় ফেলুন। পুরো শসাটি সমান শক্ত ও টানটান হওয়া জরুরি।

(৫) বোঁটার অংশ একটু শুঁকে দেখুন। তাজা শসা থেকে হালকা মিষ্টি গন্ধ বেরোবে। গন্ধ যদি ঝাঁঝালো বা বিদঘুটে লাগে, তবে হাত না দেওয়াই বুদ্ধিমানের কাজ।

A fresh cucumber smells mildly sweet; a unpleasant smell may indicate a bitter cucumber
ফাইল ছবি

(৬) খোসা যদি চামড়ার মতো মোটা ও শক্ত হয়, তবে তা তেতো হতে পারে। কম জল পাওয়া বা রাসায়নিকের প্রভাবেই শসার চামড়া মোটা হয়। হালকা ও পাতলা খোসার শসাই সেরা।

(৭) অনাবৃষ্টি বা জলের অভাব হলে শসার গায়ে ধারালো কাঁটা জন্মায়। কাঁটা বেশি বড় ও তীক্ষ্ণ হলে সেই শসা মিষ্টি হয় না। যে শসার ত্বক মসৃণ বা কাঁটা ভোঁতা, সেটাই কিনুন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.